অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত আন্দোলনকারীরা। শনিবার (১০মে) বিকাল ৫ টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনের সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘দফা এক দাবি এক-লীগ নট কাম ব্যাক, যদি তবে কিন্তু নাই-আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, সুশীলতা বন্ধ কর-আওয়ামী লীগ নিষিদ্ধ কর, একটা একটা লীগ ধর- ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে কর্মসূচিতে বক্তব্য রাখা জুলাই ব্রিগেডের সংগঠক সরদার রিয়াদ বলেন, সোজা কথা হচ্ছে- আওয়ামী লীগ জুলাই-আগস্টে আমাদের ভাইদের হত্যা করেছে তাদের অবশ্যই বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। এটা ইন্টেরিম সরকারের আরও আগে করা উচিত ছিল।বক্তব্যে জুলাই রেভুলেশন অ্যালায়েন্সের সক্রিয় সদস্য লাবিব মুহাম্মদ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আর কোনো অজুহাত আমরা মানব না। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।অপরদিকে শিক্ষার্থীদের ডাকা উত্তরা ব্লকেড কর্মসূচি ঘিরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় অনেককেই হেঁটে রওনা দিতে দেখা গেছে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলতে থাকা ব্লকেড কর্মসূচি থেকে অনতিবিলম্বে আইন পাশ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানায় শিক্ষার্থীরা। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি
দেশে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (০৯ আগস্ট) স্বাস্থ্য Read more

ত্রিশালে জমি দখলের অভিযোগে থানায় মামলা
ত্রিশালে জমি দখলের অভিযোগে থানায় মামলা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চক রামপুর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই-বোনদের Read more

শিক্ষিত হয়েও বেকার, ‘ভিক্ষা নয়, সম্মানের চাকরি চাই’: শাহিদা আক্তার
শিক্ষিত হয়েও বেকার, ‘ভিক্ষা নয়, সম্মানের চাকরি চাই’: শাহিদা আক্তার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়া এলাকার একটি হতদরিদ্র পরিবার। মৃত ছফর আলীর সহধর্মিণী শামেলা বেগমের বড় মেয়ে শারীরিক Read more

পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়
পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়

আমকে বলা হয় ফলের রাজা। গ্রীষ্মের এই ভরা মৌসুমে বাজার এখন বিভিন্ন ধরনের আমে সয়লাব। আর পাকা আম খেতে বেশ Read more

সুপার ফোরে যাওয়ার আশা এখনো দেখছেন নান্নু
সুপার ফোরে যাওয়ার আশা এখনো দেখছেন নান্নু

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদীন Read more

পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন