ভরা মৌসুমে বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ ‘অনেক বেশি’ বেড়েছে— এমন অভিযোগ পুরোপুরি ঠিক নয় বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, দাম কিছুটা বেড়েছে; আর যেনো না বাড়ে, তা নিয়ে নজরদারি চলছে।সোমবার (৭ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।খাদ্য উপদেষ্টা বলেন, আগামী মাসে (আগস্ট) ওএমএসসহ খাদ্যবান্ধব কর্মসূচি চালু হলে চালের দাম কমে আসবে।খাদ্য নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, নাগরিক স্বাস্থ্য নিশ্চিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দরকার। জাপানের সহায়তায় একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশে আধুনিক নিরাপদ পরীক্ষাগার নির্মাণ হবে যার মূল কার্যালয় হবে ঢাকায়।তিনি আরও বলেন, খুলনা ও চট্টগ্রামে অত্যাধুনিক ফুড টেস্টিং সিস্টেম চালু করা হবে। এতে করে খাদ্যের মান নিশ্চিত করার প্রক্রিয়া আরও তরান্বিত হবে। এটি মূলত BFSA-এর জাতীয় রেফারেন্স পরীক্ষাগার হিসেবে কাজ করবে।উল্লেখ্য, গত মাস থেকেই বাজারে ধাপে ধাপে বাড়ছে চালের দাম। বিশেষ করে নাজিরশাইল, কাটারি নাজির, জিরাশাইল, মিনিকেটসহ বিভিন্ন ধরনের সরু চালের দাম বাড়তি। বাজারে বর্তমানে সরু চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭০ টাকা। একই অবস্থা মাঝারি মানের চালেও। যেসব মাঝারি মানের চাল সপ্তাহখানেক আগে বিক্রি হয়েছে ৫৬ টাকায়, তা আজ ৬০ টাকায় বিক্রি হয়েছে। মোটা চাল কিনতে সর্বনিম্ন ৫৫ টাকা লাগছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমার ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা বিদেশ গিয়ে কি করবো’
‘আমার ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা বিদেশ গিয়ে কি করবো’

ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা বিদেশে গিয়ে কি করবো, সেফ এক্সিট প্রসঙ্গে এমন প্রশ্ন রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর Read more

থালাপতির বাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার
থালাপতির বাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার Read more

শাহজালালে ভয়াবহ আগুন, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি
শাহজালালে ভয়াবহ আগুন, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি

শাহজালালে ভয়াবহ আগুন, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজিহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে Read more

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পেয়েছে,প্লাবিত হয়েছে তীরবর্তী নিন্মাঞ্চল। যার ফলে কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো Read more

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান মারা গেছেন
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান মারা গেছেন

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না Read more

নবায়ন ও নতুন সদস্যে চাঙ্গা হচ্ছে চট্টগ্রাম বিএনপি, টার্গেট সাড়ে ১০ লাখ
নবায়ন ও নতুন সদস্যে চাঙ্গা হচ্ছে চট্টগ্রাম বিএনপি, টার্গেট সাড়ে ১০ লাখ

দীর্ঘ প্রায় আট বছরের নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চলতি বছরের ২০ জানুয়ারি প্রাথমিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন