দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীদের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে এই দাবি আদায়ে নির্বাচন কমিশনকে (ইসি) একটি লিগ্যাল নোটিশও পাঠিয়েছে সংগঠনটি।বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানায় সংগঠনটি।সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ বলেন, ২০২৪ সালের নির্বাচন ছিল ‘আমি–ডামির’ নির্বাচন। ওই বিতর্কিত নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন, তারা প্রকারান্তরে ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন। তারা জনমতের তোয়াক্কা করেননি।’তিনি আরো বলেন, ‘ওই নির্বাচনে যাঁরা নির্বাচিত হয়েছিলেন এবং প্রার্থী হয়ে নির্বাচনকে বৈধতা দিয়েছেন, তাঁদের অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে। তাদের সেই সুযোগ দেওয়া যাবে না, তাদের অযোগ্য ঘোষণা করতে হবে। কারণ, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে চিরতরে হত্যা করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা বর্তমানে জীবন সংকটে আছেন। পলাতকরা বিদেশের মাটিতে বসে হত্যার নীলনকশা করছে। এর জবাবে ছাত্র আন্দোলন কঠোর কর্মসূচি ঘোষণা করবে।’আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার চেষ্টার সমালোচনা করে রিফাত রশীদ বলেন, ‘আওয়ামী লীগের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছিল। অথচ এখন অনেক রাজনৈতিক দল তাদের (আওয়ামী লীগ) ভোটের জন্য সেজদা দিতে অস্থির হয়ে উঠেছে। পলাতক ফ্যাসিস্টের ষড়যন্ত্রের জবাবে ছাত্র আন্দোলন হার্ডলাইনে যাবে।’সংগঠনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, ২০২৪ সালের নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ চূড়ান্ত রূপ নিয়েছিল। ছাত্র–জনতার ওপর গণহত্যা চালানোর নির্দেশ তৎকালীন সংসদ সদস্যরা দিয়েছিলেন। ওই নির্বাচনে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা যাতে আগামী নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সে জন্য তাঁরা লিগ্যাল নোটিশ দিয়েছেন।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিন জুলাই সনদ বাস্তবায়নে সংস্কার প্রশ্নে গণভোটও হবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৮৭
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৮৭

দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে তাদের Read more

আংশিকভাবে খুলেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত, বাণিজ্য পুনরায় শুরু
আংশিকভাবে খুলেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত, বাণিজ্য পুনরায় শুরু

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চামান–স্পিন বোলদাক সীমান্ত বাণিজ্যের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বলে দেশটির সরকারি সূত্রে সোমবার নিশ্চিত করেছে। Read more

যশোরে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড
যশোরে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

যশোরে মাদক মামলায় এক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (০৪ আগস্ট) বিশেষ দায়রা জজ এসএম Read more

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবার যা বললেন চীনের প্রেসিডেন্ট
ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবার যা বললেন চীনের প্রেসিডেন্ট

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে প্রথমবার কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, শান্তি ফেরাতে সব পক্ষের Read more

বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত
বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন