চার দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাবনা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সফরসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনায় পৌছাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। পরে সেখানেই রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।পরদিন শুক্রবার (৭ নভেম্বর) আরিফপুরে পিতা-মাতার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর শনিবারও (৮ নভেম্বর) সার্কিট হাউজে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাতে সেখানেই থাকবেন তিনি।সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।বিজ্ঞপ্তিতে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক ব্যবস্থার সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার কথাও বলা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ
মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ

কুমিল্লার মেঘনা উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পরিকল্পিত হামলার শিকার হয়ে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত Read more

আরও খারাপ খবরের জন্য রোহিতকে প্রস্তুত হতে বললেন গাভাস্কার
আরও খারাপ খবরের জন্য রোহিতকে প্রস্তুত হতে বললেন গাভাস্কার

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আর Read more

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ

মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার (১৫ জুন) দিবাগত রাত Read more

ইরানকে সাহায্য করছে ৬০০ রাশিয়ান, জানালেন পুতিন
ইরানকে সাহায্য করছে ৬০০ রাশিয়ান, জানালেন পুতিন

ইরানে অবস্থানরত শত শত রুশ বিশেষজ্ঞরা দেশটি ছাড়ছেন না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেহরানে ইসরায়েলি হামলার আশঙ্কার মধ্যেই Read more

‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’
‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে এবারও মিলেছে অনেক চিরকুট। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় Read more

দুই বছরের সাধনা, অবশেষে জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামন
দুই বছরের সাধনা, অবশেষে জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামন

দুই বছরের প্রেম সাধনার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজশাহীর মেয়ে মোসাঃ চামেলী খাতুন ও চট্টগ্রামের ছেলে মোঃ আব্দুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন