এক যুগ আগে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন মাহিমা চৌধুরী। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কনে সাজে নায়িকার ছবি, যা নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। তবে কি এবার নতুন করে সংসার পাতলেন মাহিমা?কনে সাজে অভিনেতা সঞ্জয় মিশ্রর সঙ্গে ধরা দিয়ে অন্তর্জালে শোরগোল ফেলে দিলেন মাহিমা। বৃহস্পতিবার পাপারাজ্জিদের সামনে নবদম্পতি হিসেবে ধরা দেন তারা। লাজে রাঙা হলেও ক্যামেরার সামনে কনে সাজে কোনোরকম কুণ্ঠাবোধ করতে দেখা গেল না অভিনেত্রীকে। বরং ষাটোর্ধ্ব সঞ্জয়ের হাত ধরে কখনো খুনসুঁটিতে মেতে উঠলেন, আবার কখনো বা ছবিশিকারিদের শুভেচ্ছাবার্তায় আপ্লুত হয়ে ধন্যবাদ জানালেন মাহিমা।শুধু তাই নয়, উপস্থিত পাপারাজ্জিদের দিকে মিষ্টির বাক্স এগিয়ে দিয়ে অভিনেত্রী বলেন, ‘আপনারা তো বিয়েতে আসতে পারলেন না, তাই এখন মিষ্টিমুখ করুন!’ভিডিও ভাইরাল হতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে ৫২ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী? সেটাই এখন ‘টক অফ দ্য টাউন’! যদিও খানেক বাদেই জল্পনা সরিয়ে নিজেই সত্যি উন্মোচন করলেন মাহিমা।তারা বিয়ে করেননি। ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ নামে একটি সিনেমায় জুটি বেঁধেছেন মাহিমা এবং সঞ্জয় মিশ্র। আর সিনেমার প্রচারের জন্যেই এমন পাবলিসিটি স্টান্ট দুই তারকার।সিদ্ধান্ত রাজ পরিচালিত এই ছবির হাত ধরেই দীর্ঘ বিরতির পর বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন মাহিমা। এই ছবিতে তাকে দেখা যাবে সঞ্জয় মিশ্রর দ্বিতীয় স্ত্রীর ভূমিকায়। আর প্রত্যাবর্তনে চমক না দিলে হয়? সেই প্রেক্ষিতেই কনে সাজে সঞ্জয় মিশ্রর সঙ্গে ধরা দিয়ে শোরগোল ফেললেন মাহিমা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার: ধর্ম উপদেষ্টা
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যাদের অন্য ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকে না, তাদের মানবিক Read more

নড়াইলে সাপের কামড়ে গ্রাম পুলিশের মৃত্যু
নড়াইলে সাপের কামড়ে গ্রাম পুলিশের মৃত্যু

নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ফনিভূষণ দাস (৫০) সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) Read more

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।শনিবার (২৪ মে) সকালে জাতীয় অর্থনৈতিক Read more

বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ

বিপিএলের ঢাকা পর্ব আজ শুরু হচ্ছে। দুপুর ১টায় প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। আর সন্ধ্যা ৬টায় Read more

আলফাডাঙ্গায় মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে জখম
আলফাডাঙ্গায় মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে জখম

ফরিদপুরের আলফাডাঙ্গায় থানা থেকে মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন