মাদারীপুর কালকিনিতে এক সপ্তাহে নিখোঁজ হয়েছে দুই মাদ্রাসা ছাত্রী। পরপর এই দুই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। কিছুতেই মেনে নিতে পারছে না এই ঘটনা ভুক্তভোগীর পরিবার ও স্বজনেরা। সন্তানদের কোথাও খুঁজে না পেয়ে দুটি পরিবারের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।জানা গেছে, গত শনিবার (১৪ জুন) শনিবার মাদারীপুরের কালকিনি পৌর এলাকার কাশিমপুর গ্রামের নানা বাড়ির গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয় একই এলাকার নাসির মৃধার মেয়ে ৮ বছর বয়সী মাদ্রাসার ছাত্রী নাছিমা। তার খোঁজ এখনো মিলছে না। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল (১৮ জুন) বুধবার ইসরাত নামে একই বয়সী মাদ্রাসার ছাত্রী কালকিনি উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর জায়গির গ্রামের রেজাউল করিম বাবুর মেয়ে সকাল ৮ টার দিকে স্থানীয় মাদ্রাসা যাওয়ার পরে আর খোঁজ মেলেনি। পরিবার দুটি দিশেহারা হয়ে পড়ছে।নিখোঁজের প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও মিলছে না নাছিমার সন্ধান। এ বিষয়ে নাছিমার নানী তাসলিমা বেগম বলেন, ‘আর কোথায় গেলে নাছিমাকে পাবো? আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ। এ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না।’এই দিকে গতকাল বুধবার নিখোঁজ হওয়া ইসরাতের বাবা রেজাউল করিম বাবু মুঠো ফোনে বলেন, ‘আমার মেয়ে নিখোঁজ হয়েছে, আমি বিদেশ থেকে চলে আসছি মেয়েকে খোঁজার জন্য।’এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম সোহেল রানা বলেন, ‘নাছিমার নিখোঁজ ব্যাপারে কোন অগ্রগতি নেই এবং লক্ষ্মীপুরের ইসরাত নিখোঁজ হওয়ার ব্যাপারে আমি কিছু জানি না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মব ভায়োলেন্স’ থামানো যাচ্ছে না কেন
‘মব ভায়োলেন্স’ থামানো যাচ্ছে না কেন

বাংলাদেশে একের পর এক 'মব ভায়োলেন্স' বা 'দলবদ্ধ বিশৃঙ্খলা' সৃষ্টির ঘটনায় জনমনে আতঙ্ক বা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে রাজনৈতিক Read more

মেঘনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার নামে টাকা আদায়
মেঘনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার নামে টাকা আদায়

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নে অবস্থিত ৪০ নম্বর শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ Read more

কমছে গোমতীর পানি, স্বস্তি ফিরেছে জনমনে
কমছে গোমতীর পানি, স্বস্তি ফিরেছে জনমনে

কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের তোড়ে হঠাৎ করে ফুলেফেঁপে উঠেছিল কুমিল্লার গোমতী নদী। পানি বাড়তে Read more

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি

শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ছিল ইতালি। নেট রান রেটে এগিয়ে থাকায় নেদারল্যান্ডসকে হারাতে Read more

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে সমাহিত বেগম খালেদা জিয়া
রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে সমাহিত বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় মরদেহ জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। সেখানেই স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন