পাবনার চাটমোহরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (৪৫) নামের এক পোলট্রি খাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত জাহিদ উপজেলার হরিপুর পালপাড়া গ্রামের মৃত জুব্বার শেখের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর বাজারে কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ধরইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়েন জাহিদ হোসেন। এতে মাথায় ও বুকে আঘাত লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে পাবনা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ হোসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পক্ষপাতের অভিযোগে বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ
পক্ষপাতের অভিযোগে বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য বিকৃতভাবে সম্প্রচারে পক্ষপাতিত্বের অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং Read more

ভারতের সঙ্গে উত্তেজনা, ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানে ঐক্যের আহ্বান
ভারতের সঙ্গে উত্তেজনা, ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানে ঐক্যের আহ্বান

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার Read more

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে। এটি দেশটির Read more

বিতর্কের মুখে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
বিতর্কের মুখে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নতুন হল কমিটি ঘোষণার মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই চারটি হলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি Read more

ট্রেনে ফিরতি ঈদযাত্রায় ১২ জুনের টিকিট বিক্রি আজ
ট্রেনে ফিরতি ঈদযাত্রায় ১২ জুনের টিকিট বিক্রি আজ

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ Read more

অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান: আরাঘচি
অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান: আরাঘচি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগকে স্বাগত জানালেও অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয় ইরান। দেশটি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে চূড়ান্ত সমাধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন