ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মামলা প্রত্যারহারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্র-জনতার আয়োজনে পৌর শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় বক্তারা বলেন, গত ২৭ অক্টোবর রেলস্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচি শেষের দিকে স্টেশন মাস্টারের নির্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার আগে লোকো মাস্টার হঠাৎ জোরে হুইসেল দেন। এসময় স্টেশনের রেললাইনে উপর আন্দোলনকারীরা অবস্থান করছিলো। স্টেশন মাস্টার আমাদের সাথে আলোচনা না করেই ট্রেনের লোকো মাস্টারকে ট্রেন ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। যখন ট্রেনটি সমনের দিকে এগোতে থাকে তখন ট্রেনের সামনে কয়েকজন আন্দোলনকারী ক্ষুব্ধ হয় ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করে। আমরা কখনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে চাইনি। কিন্তু ঐদিনের পরিস্থিতি সৃষ্টির জন্য সম্পূর্ণ দায়ী স্টেশন মাস্টার ও ট্রেনের লোকো মাস্টার। তাই আমরা দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আটকৃতদের মুক্তির দাবি করছি। এছাড়া এই ঘটনার দায়ী স্টেশন মাস্টার ও লোকো মাস্টারের বিচারের দাবি জানাই। বক্তব্য শেষে আন্দোলনকারীরা ভৈরবকে জেলার দাবিতে আগামীকাল শুক্রবার জুম্মা নামাজ শেষে ঢাকা-সিলেট মহাসড়কে দুই রাকাত নফল নামাজ আদায় করা হবে বলে জানান তারা। মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা মাওলানা সাইফুর রহমান শাহারিয়ার, জাহিদুল ইসলাম, বিছাস সভাপতি মহিউদ্দিন,  ছাত্রনেতা হান্নান হিমু, ছাত্র নেতা বিন ইয়ামিন জুনাইদ প্রমূখ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ৫০০, ২০০ ও ১০০ টাকার নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক
এবার ৫০০, ২০০ ও ১০০ টাকার নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট। ইতোমধ্যে নোটের ছবিও প্রকাশ করেছে বাংলাদেশ Read more

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত
হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে চলমান আগ্রাসনের সময় তাদের আরও এক সৈন্য নিহত হয়েছে।গত ২ মার্চ ইসরাইল লেবাননের বিরুদ্ধে নতুন Read more

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলার Read more

লক্ষ্মীপুরে বালুখেকো কে এই মহি উদ্দিন জনি
লক্ষ্মীপুরে বালুখেকো কে এই মহি উদ্দিন জনি

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহনের মজু চৌধুরীর হাটে বালুর ফিল্ড পরিচালনা করা ও ডাম্পট্রাক মালিক সমিতির স্বঘোষিত সভাপতি মহি উদ্দিন জনির Read more

২০ জনের মরদেহ হস্তান্তর, শনাক্ত করা যায়নি ৬ জন
২০ জনের মরদেহ হস্তান্তর,  শনাক্ত করা যায়নি ৬ জন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে মোট ২০ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) Read more

‘বাজারের ৬০ শতাংশ মোবাইল অবৈধ’
‘বাজারের ৬০ শতাংশ মোবাইল অবৈধ’

দেশের মোবাইল ফোন বাজারের প্রায় ৬০ শতাংশই অবৈধভাবে আমদানি হওয়ায় সরকারের বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন