ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে জালনোট ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার(২১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর আদালত পাড়ায় বউ সাজ বিউটি পার্লারে এই অভিযান চালানো হয়। রেখে যাওয়া একটি ব্যাগ থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, নবীনগর উপজেলার আলমনগর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী সাথী (৪২), এক-ই উপজেলার করিমশাহ গ্রামের আব্দুল সালাম এর মেয়ে তাসলিমা আক্তার ও করিমশাহ পূর্বপাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার।সিসিটিভির ফুটেজে দেখা যায় একজন যুবতী মেয়ে রিকশা থেকে নেমে একটি ব্যাগ হাতে করে আদালত পাড়ার বউ সাজ বিউটি পার্লারে প্রবেশ করেন। পরে ব্যাগটি বউ সাজ বিউটি পার্লারে রেখে বের হয়ে যান ওই যুবতী।নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদালত পাড়ার বউ সাজ বিউটি পার্লার থেকে অভিযান চালিয়ে ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জ্বালানি তেলের দাম কমল লিটারে ১ টাকা
জ্বালানি তেলের দাম কমল লিটারে ১ টাকা

জ্বালানি তেলের দাম ১ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা আগামী ১ মে থেকে কার্যকর হবে।বুধবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, Read more

ধামইরহাটে কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
ধামইরহাটে কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে বরেন্দ্র ডিপ টিউবওয়েল এর অবৈধ অপারেটর কর্তৃক কৃষক আতোয়ার রহমানকে কুপিয়ে জখম ও হত্যা চেষ্টার পাশাপাশি বরেন্দ্র প্রকৌশলীর Read more

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (০২ নভেম্বর)
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (০২ নভেম্বর)

ক্রীড়াপ্রেমীদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি রোববার (০২ নভেম্বর) রয়েছে বেশকিছু খেলা। চলুন দেখে নেয়া যাক নারী Read more

পত্রিকা: ‘ভোটে আটকানোর জোট আসছে’
পত্রিকা: ‘ভোটে আটকানোর জোট আসছে’

বিএনপিকে মোকাবেলায় বড় জোট গঠনে তৎপর জামায়াতে ইসলামী। ২০টি মতো দল তাতে থাকতে পারে। এছাড়া ডাকসু নির্বাচন, অর্থনীতি, রাজনীতির নানা Read more

খাল খননে দুর্নীতির আভিযোগ, জামালপুর এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান
খাল খননে দুর্নীতির আভিযোগ, জামালপুর এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

জামালপুরে খাল খনন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসে অভিযান পরিচালনা করছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন