নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়গারফা গ্রামের সাত বছরের শিশু কন্যা জুঁই’কে হত্যা করে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর এলাকার একটি ভুট্টা ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। সেই লাশ ১৫ এপ্রিল উদ্ধার করে চাটমোহর থানা পুলিশ। পরে ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে চাটমোহর ও বড়াইগ্রামের পাঁচজন কিশোরকে আটক করে বড়াইগ্রাম থানা পুলিশ ও নাটোর জেলা ডিবির একটি দল।রবিবার (২০ এপ্রিল) চাটমোহর থানা পুলিশের ওসি মনজুরুল আলম সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।পুলিশ সূত্রে জানা যায়, চাটমোহর, বড়াইগ্রাম থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে পাঁচ বখাটে কিশোরকে গ্রেফতার করে হেফাজতে নেয়া হয়েছে। গ্রেফতাররা সবার বয়স ১৪-২৫ বছর। রবিবার পাবনা আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। গত সোমবার পহেলা বৈশাখের দিন বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা গ্রামের শিশু জুঁই দাদীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে এই পাঁচ কিশোর নেশাগ্রস্থ হয়ে শুধুমাত্র নিজেদের পৈশাচিক চাহিদা মেটাতে সঙ্ঘবদ্ধ ভাবে রাতভর তাকে ধর্ষণ করে। নির্যাতনের এক পর্যায়ে শিশুটি মারা গেলে এসিড জাতীয় কোন দ্রব্য দিয়ে তার মুখমন্ডল পুড়িয়ে দেওয়া হয়। এ সময় এ যুবকরা নেশাগ্রস্থ অবস্থায় ছিল। আটক সবাই শিক্ষার্থী, দোকানী ও কৃষি কাজ করে।১৫ এপ্রিল চারদিকে খোঁজা খুজির এক পর্যায়ে  সকালে পার্শ্ববর্তী পাবনার চাটমোহরের রামপুর বিলের একটি ভুট্টা ক্ষেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়। ঐ দিন রাতে জুঁইয়ের মা বাদী হয়ে অজ্ঞাত নামে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ কিশোরকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা শিশু জুঁই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হলে আইনি প্রক্রিয়া শেষে চাটমোহর থানা পুলিশ তাদেরকে পাবনা জেল হাজতে প্রেরণ করেছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে ফুটপাত উচ্ছেদ ও অবৈধ পার্কিং বিরোধী যৌথ অভিযান
ত্রিশালে ফুটপাত উচ্ছেদ ও অবৈধ পার্কিং বিরোধী যৌথ অভিযান

ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও সড়কে অবৈধ পার্কিং প্রতিরোধে ব্যাপক অভিযান চালিয়েছে Read more

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা গ্রেফতার
কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে তিতাস থানা Read more

পত্রিকা: ‘হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে’
পত্রিকা: ‘হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে গুরুত্ব পেয়েছে, অক্টোবর মাস জুড়ে নিরাপত্তার শংকা, জাতিসংঘের উচ্চপর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে প্রধান উপদেষ্টার Read more

খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর শোক
খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

Wazamba Casino: Spiele, Funktionen und verantwortungsvolles Spielen im Überblick
Wazamba Casino: Spiele, Funktionen und verantwortungsvolles Spielen im Überblick

Wer sich für ein Online-Casino interessiert, sollte nicht nur auf die Auswahl an Spielen achten. Ebenso wichtig sind eine verständliche Read more

কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩
কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ নেতাকর্মী আহত হয়েছেন।সোমবার (২৯ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন