পাবনার চাটমোহরে ব্যাটারিচালিত অটোভ্যানের চার্জার খুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কামরুজ্জামান আহমেদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামের নুরুল ইসলামের ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোভ্যানের চার্জার খুলতে গিয়ে হঠাৎ করেই বিদ্যুতায়িত হন কামরুজ্জামান। এ সময় তার পরিবারের সদস্যরা ঘটনাটি বুঝতে পেরে সেখান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের চাটমোহর শাখার ব্যবস্থাপক ও হরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক খলিলুর রহমান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিওএ কাউন্সিলর তালিকায় নেই বাফুফে
বিওএ কাউন্সিলর তালিকায় নেই বাফুফে

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে তালিকায় জায়গা হয়নি বাংলাদেশ ফুটবল Read more

ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-মা ও শিশু নিহত
ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-মা ও শিশু নিহত

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মা ও ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৫ জুন) বিকেলে উপজেলার আশাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। Read more

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক ও যুক্তরাষ্ট্রের অভিযান সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে  আটক ও যুক্তরাষ্ট্রের অভিযান সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ব্যাপক হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

কুমিল্লা নগরীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
কুমিল্লা নগরীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লা নগরীর বিসিক শিল্প এলাকায় ছিনতাইকারী সন্দেহে সায়েম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা Read more

কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ
কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে Read more

ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানী-পাটুয়ারটেক এলাকায় সমুদ্রসৈকতে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভেসে এসেছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন