সবশেষ ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক ছিল বাংলাদেশ। তবে রাজনৈতিক কারণে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তা স্বত্বেও বড় অংকের আয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের দুই ভেন্যু শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে ম্যাচ স্থানান্তরিত হলেও স্বাগতিক হিসেবে ইভেন্ট হোস্ট ফি’র পুরোটা পেয়েছে বিসিবি।ঘরের মাঠে আইসিসির এই মেগা আসরে টিকিট বিক্রির একক সত্ব থেকে মোটা অঙ্ক আয়ের সুযোগ ছিল বিসিবির। তবে ভেন্যু সরে যাওয়ায় তা ব্যাহত হয়েছে। ফলে টিকিট বিক্রি থেকে প্রত্যাশিত আয় করতে পারেনি বিসিবি।স্বাগতিক মর্যাদার সুবাদে টিকিট বিক্রি থেকে আয়ের বড় একটা অংশ পেয়েছে বিসিবি। ইমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক্ষেত্রে বড় ছাড় দিয়েছে। তাদের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনা করে আইসিসির এই মেগা ইভেন্টের টিকিট বিক্রি থেকে আয়ের ৫৫% বুঝে পেয়েছে বিসিবি। আইসিসির দেয়া হিসাব অনুযায়ী এই ইভেন্টে মোট টিকিট বিক্রি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মুদ্রায় ৬ লাখ ৫৯৫.১৮ দিরহাম। যার মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তি অনুযায়ী বিসিবির ভাগে পড়েছে ৩ লাখ ৩০ হাজার ৩২৭.৩৫ দিরহাম। অর্থাৎ ৭৩ হাজার ৬৪২ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় ১ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা)। গত ৩০ জুন বিসিবির পরিচালনা পরিষদের সভার তা অবহিত করা হয়েছে।স্বাগতিক মর্যাদা পাওয়ার সুবাদে ইভেন্ট হোস্ট ফি খাতে আইসিসি থেকে বিসিবিকে দেয়া হয়েছে ৮ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।এ ছাড়া গ্রুপ পর্ব থেকে বাদ পড়েও বাংলাদেশ নারী দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ৬৭ হাজার ৫০০ মার্কিন ডলার। স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র জয়ে যোগ হয়েছে আরও ৩১ হাজার ১৫৪ মার্কিন ডলার। সব মিলে আইসিসি নারী টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিসিবির কোষাগারে জমা পড়েছে ১০ কোটি ৩৭ লাখ ১২ হাজার ১৪২ টাকা।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবাবগঞ্জে অভয়াশ্রম থেকেই অবাধে মাছ শিকার
নবাবগঞ্জে অভয়াশ্রম থেকেই অবাধে মাছ শিকার

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় দিনাজপুরের নবাবগঞ্জে গড়ে তোলা হয়েছিল মৎস্য অভয়াশ্রম। সেই অভয়াশ্রমে মৎস্য নিধনে নিষেধাজ্ঞা জারি করে মাগুর, শিং, Read more

নির্বাচনের ভয়টা কোথায়?, প্রশ্ন বিএনপি নেতা খোকন তালুকদারের
নির্বাচনের ভয়টা কোথায়?, প্রশ্ন বিএনপি নেতা খোকন তালুকদারের

দেশে সুন্দর নির্বাচনের স্বপ্ন দেখেছেন জাতীয়তাবাদী শক্তির নেতারা, কিন্তু এখন কেন সেই নির্বাচনকে ভয় পান আপনারা? আমরা বুঝতে পারি না Read more

মা ইলিশ রক্ষায় টানা অভিযান: শিবচরে ১ কোটি ৩৮ লাখ টাকার জাল ধ্বংস
মা ইলিশ রক্ষায় টানা অভিযান: শিবচরে ১ কোটি ৩৮ লাখ টাকার জাল ধ্বংস

মা ইলিশ রক্ষায় টানা অভিযানে মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। গত ১৭ দিনে Read more

চুপিসারে বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ
চুপিসারে বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

জীবনের নতুন এক অধ্যায়ে পা দিতে চলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল Read more

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ
শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের ৯৪তম শক্তিশালী পাসপোর্ট এটি। বাংলাদেশের পাসপোর্টধারীরা Read more

সকাল সকাল লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ
সকাল সকাল লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির পুলিশের কর্মকর্তারা এই দাবি করেছেন। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন