টাঙ্গাইলের সখীপুরে পরিবেশের জন্য ক্ষতিকর গাছ হিসেবে পরিচিত ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় নার্সারি মালিকদের ক্ষতিপূরণ সহায়তা প্রদানের নিমিত্তে ৫৩ হাজার চারা ধ্বংস করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন যৌথভাবে চারা ধ্বংস কার্যক্রম পরিচালনা করেন।এর আগে স্থানীয় নার্সারি মালিক ও সাধারণ মানুষকে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের পরিবেশগত ক্ষতি সম্পর্কে অবহিত করা হয়। এ ধরনের গাছ মাটির পানির স্তর দ্রুত হ্রাস করে এবং জৈব বৈচিত্র্যে নেতিবাচক প্রভাব ফেলে বলে জানানো হয়।উপজেলা শোলা প্রতিমা এলাকায় অবস্থিত শহীদ প্রাইভেট নার্সারি, সানোয়ার নার্সারি, মায়ের দোয়া নার্সারি এবং শাহজাহান মিয়া, কামাল হোসেন, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া ও আব্দুর রহিমের নার্সারিতে এ ধ্বংস কার্যক্রম চালানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী জানান, ভবিষ্যতে কেউ এসব চারা উৎপাদন বা বাজারজাত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর নজরদারি চালানো হবে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন জানান, মালিকদের ক্ষতিপূরণ সহায়তা প্রদানের নিমিত্তে ইতিমধ্যে ৫৩ হাজার চারা ধ্বংস করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল নার্সারি ও ব্যক্তিগতভাবে উৎপাদিত ইউক্যালিপটাস ও আকাশমণির চারা ধ্বংস করা হবে।উল্লেখ্য, পরিবেশ ও বন মন্ত্রণালয় ইউক্যালিপটাস ও আকাশমণিকে দীর্ঘদিন ধরেই পরিবেশের জন্য ক্ষতিকর গাছ হিসেবে চিহ্নিত করেছে এবং এদের লাগানো নিরুৎসাহিত করছে। পরিবেশ উপযোগী নয় বিধায় ১৫ মে ২০২৫ সালে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে দেশে ইউক্যালিপটাস ও আকাশমণির চারা উৎপাদন ও রোপণ নিষিদ্ধ করা হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নগদের প্রধান কার্যালয়ে ‍দুদকের অভিযান
নগদের প্রধান কার্যালয়ে ‍দুদকের অভিযান

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১ জুন) সকালে আর্থিক Read more

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।শুক্রবার (২০ Read more

সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির
সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) Read more

উয়েফা নেশন্স লিগে জার্মানিকে উড়িয়ে দিয়ে তৃতীয় ফ্রান্স
উয়েফা নেশন্স লিগে জার্মানিকে উড়িয়ে দিয়ে তৃতীয় ফ্রান্স

উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল জার্মানির। বাকি ছিল শুধু তৃতীয় স্থান দখলের লড়াই। কিন্তু সেই শেষ Read more

উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা
উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা

উল্লাপাড়ার গ্যাস লাইন গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ Read more

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ (৩২) হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী তারজিনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন