পাবনার চাটমোহরে চলন্ত ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে লাভলু ইসলাম নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহত ওই তরুণ নীলফামারীর বেরুবন্দের আব্দুল আজিজের ছেলে।জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী গামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর স্টেশন অতিক্রম করার পর স্টেশনের অদূরেই ফুটবল মাঠের পাশে অজ্ঞাত ওই তরুণ ট্রেন থেকে পড়ে যান। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, সম্ভবত দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণ। পা পিছলে হয়তো এমন ঘটনা ঘটে থাকতে পারে। আহত ওই তরুণকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে জানতে পেরেছি পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

আগামী ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ Read more

শীতেও শরীর ঘামলে যা করবেন
শীতেও শরীর ঘামলে যা করবেন

গরমকালে শরীর ঘামা স্বাভাবিক হলেও, শীতকালেও অনেকের শরীর ঘামতে পারে। বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা বা হরমোনের ভারভাসম্যহীনতা রয়েছে। আবার Read more

সাবেক এমপি জয়ের ৩ কোটি টাকা ফ্রিজ
সাবেক এমপি জয়ের ৩ কোটি টাকা ফ্রিজ

সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ তার পরিবারের কয়েক সদস্যের ব্যাংক হিসাব নম্বরে থাকা ৩ কোটি ২৮ লাখ Read more

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক
পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় মানাসলু জয় Read more

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, আহত শত শত
ইরানে ভয়াবহ বিস্ফোরণ, আহত শত শত

ইরানের গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসের কাছে শহীদ রাজী নামে একটি সমুদ্র বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহতের সংখ্যা ৫১৬ Read more

কুড়িগ্রামের সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক বিএনপি নেতা
কুড়িগ্রামের সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক বিএনপি নেতা

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আলমগীর বসুনিয়া (৫৮) নামে এক সাবেক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন