ঢাকার মানিক মিয়া এভিনিউতে জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধারা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের কালীবাড়ি মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা জুলাই যোদ্ধারা অংশ নেন। এ সময় তারা রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে হামলার তীব্র নিন্দা ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান। জুলাই যোদ্ধারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা দেশের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছে। তারা ‘জুলাই সনদ’ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কিশোরগঞ্জের জুলাই যোদ্ধা শেখ মুদাছির তুসি বলেন, ‘আমরা অন্যায় বা সংঘাত চাই না, চাই ন্যায়ের স্বীকৃতি। যাদের রক্ত ও আত্মত্যাগে জুলাই আন্দোলন গড়ে উঠেছে, তাদের ওপর হামলা শুধু ব্যক্তি নয়, একটি ইতিহাসের ওপর আঘাত। আমরা এই বর্বরতার বিচার চাই।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু
চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু

চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে সংক্রমণ শুরুর পর এ নিয়ে চট্টগ্রামে Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫ Read more

কালকিনিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার
কালকিনিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে ৬৫ বছর বয়সের এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলা টিএন্ডটি অফিসের Read more

রাতে জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন খালেদা জিয়া
রাতে জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করতে গিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।বুধবার (৮ Read more

মির্জাপুরে গোলাপী হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার
মির্জাপুরে গোলাপী হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম হত্যা মামলায় স্বামীর পর হবু মিয়া (২৯) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন