জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় এ আদালত পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।আদালত সূত্রে জানা গেছে, অভিযানে আটক পাঁচজনের মধ্যে এনামুল ও সোহাগ নামে দুজনকে ১৫ দিন করে এবং সৈকত, তপন চন্দ্র রায় ও সুমন রানা নামের বাকি তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে। আটকদের কাছ থেকে ৫ গ্রাম করে গাঁজা এবং তপনের কাছ থেকে ২৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মৃত বাবুর ছেলে এনামুল (২৭), বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার এলাকার মৃত এনামুল হকের ছেলে সোহাগ (৩৮), পাঁচবিবির পরাহার গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে সৈকত (২০), একই উপজেলার ভিমপুর গ্রামের মৃত লাল মোহনের ছেলে তপন চন্দ্র রায় (৩২) এবং সদর উপজেলার পাকার মাথা এলাকার কদম আলীর ছেলে সুমন রানা (২৫)।অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আ.ন.ম. হাসান, সিপাই মারুফ, বাবর আলী ও আলিফ মাহমুদ প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল না দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের
ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল না দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো হোয়াইট হাউজে বৈঠকে মিলিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।গতকাল শুক্রবার Read more

কাউখালীতে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু
কাউখালীতে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।বুধবার (২৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতী গ্রামে এ Read more

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী তুরস্ক
পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী তুরস্ক

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে থাকা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এতে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে Read more

জাতীয় গ্রিডে ত্রুটি : বিদ্যুৎবিহীন রাজধানীর অনেক এলাকা
জাতীয় গ্রিডে ত্রুটি : বিদ্যুৎবিহীন রাজধানীর অনেক এলাকা

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে রাজধানীর বিভিন্নস্থানে বিদ্যুৎ নেই বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। রবিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার Read more

মাদক নিয়ন্ত্রণে পুলিশ সাহসিকতা দেখিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাদক নিয়ন্ত্রণে পুলিশ সাহসিকতা দেখিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম বলেছেন, পুলিশ মাদক নিয়ন্ত্রণে খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলি করার পরেও তারা Read more

ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে চুয়াডাঙ্গায় এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে চুয়াডাঙ্গায় এনজিও কর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে বখতিয়ার রহমান নামে এক এনজিও কর্মীর মৃত্যৃ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন