ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, চলমান সংঘাতের সর্বশেষ পর্যায়ে ইরানি বাহিনী ইসরাইলের দিকে ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের শুরুর দিকে ইরান প্রতিটি হামলায় একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ছুড়লেও, গত দুই দিনে সেই সংখ্যা তুলনামূলকভাবে কমেছে।সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইসরাইলের উত্তর ও মধ্যাঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি।এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ইসফাহানে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। আল–জাজিরার খবরে এ কথা জানিয়ে বলা হয়েছে, শহরটির বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে।এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার বলেছেন, তিনি ইরানের ওপর ইসরাইলের সামরিক হামলা দেখে ‘গভীরভাবে উদ্বিগ্ন’। একইসঙ্গে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ উত্তেজনার মধ্যে ‘আগুনে ঘি ঢালার’ অভিযোগ এনেছেন। গত সপ্তাহে ইসরাইল হঠাৎ করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে এর দাবিতে এ হামলা করা হয়। তবে ইরান জোর দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে। যৌথ অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশ আরও Read more

ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ইরানের স্বর্ণজয়ী কারাতেকা
ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ইরানের স্বর্ণজয়ী কারাতেকা

ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের জাতীয় পর্যায়ের স্বর্ণপদকজয়ী তরুণ কারাতেকা হেলেনা ঘোলামি। এ নিয়ে ইরানের অন্তত ৮ জন ক্রীড়াবিদ ও Read more

পুঠিয়া বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ
পুঠিয়া বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলসহ বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।দলীয় শৃঙ্খলা Read more

গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের  গুচ্ছগ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে এক অজ্ঞাত পরিচয়ে এক পুরুষের (৫০) ভাসমান লাশ উদ্ধার করেছে Read more

পাটের বাজার দর ভালো থাকলেও খরচ বেড়েছে জাগ দেওয়ার
পাটের বাজার দর ভালো থাকলেও খরচ বেড়েছে জাগ দেওয়ার

কিশোরগঞ্জের ভৈরবে পাটের বাম্পার ফলন ও বাজারে পাটের মূল্য বেশি হওয়ায় খুশি কৃষকরা। সরকার পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করায় বাজারে পাটের Read more

বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন