জমি নিয়ে বিরোধে নেত্রকোনার পূর্বধলায় মামা ভাগ্নের মারামারিতে মামা চান মিয়া (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার (৯ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে সোমবার বিকালে উপজেলার খলিশাউড়া মনারকান্দি গ্রামে এই মারামারির ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে চান মিয়ার সাথে তার ভগ্নিপতি ফয়জুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার (৯ জুন) বিকালে জমি নিয়ে মারামারির ঘটনা ঘটে।  নিহত চান মিয়ার ভগ্নিপতি ফয়জুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বোনজামাই ও ভাগ্নেদের সাথে তর্কবিতর্ক হয়। এর এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে চান মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাতেই সেখানে তার মৃত্যু হয়।  সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত ওসি মিন্টু দে জানান, রাতে মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে একজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২২ বছর আগের ফিচারে জি-মেইলে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল
২২ বছর আগের ফিচারে জি-মেইলে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর জনপ্রিয় ই-মেইল পরিষেবা জি-মেইলের একটি গুরুত্বপূর্ণ ফিচারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। এতদিন ব্যবহারকারীরা Read more

ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ

গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সরকারের প্রশ্রয়ে চাঁদাবাজি, টেন্ডারবা‌জি, ধর্ষণ, শিক্ষার্থীদের নির্যাতনসহ Read more

তারাগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু
তারাগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

রংপুরের তারাগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তৌফিক (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার হাঁড়িয়ারকুটি ইউনিয়নের Read more

গুজব রোধে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর
গুজব রোধে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর

সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ঘটনায় দেশবাসীকে বিভ্রান্ত Read more

দেশের উপযোগী করে গবেষণা প্যাটার্ন তৈরি করতে হবে: পরিকল্পনা উপদেষ্টা
দেশের উপযোগী করে গবেষণা প্যাটার্ন তৈরি করতে হবে: পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে আমাদের গবেষণার সক্ষমতাকে কাজে লাগাতে হবে। দেশের উপযোগী করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন