৪৪ ভারতীয় চোরাই মোবাইল কান্ডে ঝিকরগাছার থানার এসআই রাজু ও এএসআই ওয়ালিদের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ করেছেন উর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (২০ আগস্ট) লিখিতভাবে এ নোটিশ করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, নাভারণ পুরাতন বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী সাইফুল ইসলামের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে চোরাই মোবাইল ফোন ছেড়ে দেয়।জানা গেছে, গত ১৫ আগস্ট ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলামের দোকানে অভিযান চালায় শার্শা ও ঝিকরগাছা থানা পুলিশ। এ সময় দোকানে তল্লাশি করে ৫৩টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। স্থানীয় নেতা লেন্টু হাজীর মধ্যস্থতায় ঝিকরগাছা থানার এসআই রাজু ও এএসআই ওয়ালিদ মোটা অংকের টাকা ও দুইটি ফোন নিয়ে সাইফুলকে ছেড়ে দেয় বলে অভিযোগ ওঠে।পরে গত ১৭ আগস্ট দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেলের নেতৃত্বে ডিবি পুলিশ ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজারের সাইফুলের মোবাইলের দোকানে অভিযান চালান। এ সময় সাইফুল ইসলামকে আটক ও তার স্বীকারোক্তিতে বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক সাইফুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে ভারতীয় চোরাই ফোন বিক্রির কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ওই দুই পুলিশ কর্মকর্তার কাছে ঘটনার ব্যাখ্যা চেয়ে নোটিশ করা হয়েছে।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাড অপস.) আবুল বাসার জানান, ক্লোজ করার সংবাদ আমার কাছে নেই, তবে তাদের কারণ দর্শানো নোটিশ করা হয়েছে বলে শুনেছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্বাস্থ্যখাত সংস্কার কমিশন
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। আজ সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে Read more

ধর্মীয় সম্প্রীতি দেশকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায়: ত্রাণমন্ত্রী দুলু
ধর্মীয় সম্প্রীতি দেশকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায়: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন লালমনিহাটের ঐতিহ্যবাহী সিন্দুর মতি মেলা  ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠেছে, যা Read more

কুলিয়ারচরে রেললাইন থেকে গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার
কুলিয়ারচরে রেললাইন থেকে গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেললাইন থেকে সিমা বেগম (২২) নামের এক গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।মঙ্গলবার (২২ জুলাই) সকালে Read more

আনোয়ারায় সড়ক থেকে উদ্ধারের ১৫ দিন পর দাদীর জিম্মায় শিশু আয়েশা
আনোয়ারায় সড়ক থেকে উদ্ধারের ১৫ দিন পর দাদীর জিম্মায় শিশু আয়েশা

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশাকে অবশেষে আদালতের নির্দেশে দাদীর জিম্মায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারের ১৫ দিন Read more

বরগুনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার
বরগুনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী হানিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রতিবেশীর গোপনে ধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন