জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে আমিনুর ইসলাম (৩২) নামে এক যাত্রীকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার(১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আক্কেলপুর উপজেলার চকরঘুনাথ এলাকায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।আহত আমিনুর ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের বাসিন্দা এবং পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত আছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার কর্মস্থল থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে বাড়ি ফিরছিলেন আমিনুর ইসলাম। চলন্ত ট্রেনে ছিনতাইকারীরা তার ব্যাগ, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন।ভুক্তভোগী আমিনুর ইসলাম বলেন, ‘আমি পাবনায় চাকরি করি। ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলাম। ছিনতাইকারীরা সবকিছু ছিনিয়ে নিয়ে আমাকে ট্রেন থেকে ফেলে দেয়।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আদনান জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত জয়পুরহাটে রেফার করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উড্ডয়নের পরই মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন
উড্ডয়নের পরই মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন

ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি ভিত্তিতে দিল্লিতে ফিরে আসে। মাঝ-আকাশে বিমানের ডান পাশের Read more

পুষ্টিগুণে ভরপুর জাম, দূর করে দেহের বিষাক্ত পদার্থ
পুষ্টিগুণে ভরপুর জাম, দূর করে দেহের বিষাক্ত পদার্থ

গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল কালো জাম। দেশীয় এই ফলটির স্থায়িত্বকাল অন্যান্য ফলের তুলনায় খুবই কম। জাম খুবই পুষ্টিকর এবং এটি Read more

সীতাকুণ্ডে দুই ডাকাত গ্রেফতার
সীতাকুণ্ডে দুই ডাকাত গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়ামতলা এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার সোনাইছড়ির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে Read more

শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার
শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি স্টিলের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ Read more

এবার যুক্তরাষ্ট্রের মতো ইসরাইলেও চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ, বিপাকে নেতানিয়াহু
এবার যুক্তরাষ্ট্রের মতো ইসরাইলেও চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ, বিপাকে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধ বন্ধের দাবিতে তেলআবিবের রাস্তায় নামলেন বিক্ষোভকারীরা। অপর দিকে যুক্তরাষ্ট্রেও চলছে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ। একদিকে গাজায় Read more

ভাতিজিকে শ্বাসরোধে হত্যার পর কানের দুল বিক্রি, স্বীকারোক্তি চাচির
ভাতিজিকে শ্বাসরোধে হত্যার পর কানের দুল বিক্রি, স্বীকারোক্তি চাচির

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি গ্রামে জমি-জমার বিরোধের জেরে ছয় বছরের নিষ্পাপ শিশু তায়েবা খুন হয়েছে নিজের আপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন