পাবনার চাটমোহরে বহুল আলোচিত কবরস্থানের সভাপতি পদে নির্বাচন স্থগিত করেছেন স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি। বুধবার (২১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, নির্বাচন কমিশন প্রধান ও কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার।  তিনি জানান, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির সভাপতি পদে নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে। আগামী ২৪ মে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও এলাকায় আইনশৃঙ্খলার অবণতি হওয়ার আশংকায় আমরা নির্বাচন পরিচালনা কমিটি এই নির্বাচন স্থগিত ঘোষনা করেছি। দুই একদিনের মধ্যে গ্রামের প্রধানবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে বসে সমঝোতার মাধ্যমে আমরা একটি গ্রহনযোগ্য কমিটি উপহার দিবো।নির্বাচন স্থগিত বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, নির্বাচন পরিচালনা কমিটি সেখানে নির্বাচন স্থগিত ঘোষনা করেছে বলে জেনেছি। এই নির্বাচন ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা অবণতি হওয়ার সম্ভাবনা ছিল। তবে তারা নিজেরা যদি সবার সম্মতিতে একটা গ্রহনযোগ্য কমিটি দিতে পারে তাহলে সেটাই ভালো হয়। তবে কেউ যদি এ নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটনোর চেষ্টা করে তাহলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা আমরা গ্রহন করবো।উল্লেখ্য, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয়ভাবে সভাপতিসহ কমিটি গঠনের জন্য তোড়জোড় শুরু হয়। কিন্তু সভাপতি কে হবেন? এমন বিষয় নিয়ে দুইটি পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এলাকাবাসীরা দাবি জানান ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হোক।আর এই নির্বাচনকে কেন্দ্র করে চাটমোহর উপজেলা সহ সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেই দুই প্রার্থী তাদের নিজ এলাকায় প্রচার প্রচারণা করতে থাকেন। এ নিয়ে এলাকায় দুই দ্রুপের মধ্যে উত্তেজনাও বিরাজ করতে থাকে। মানুষের মাঝে সংশয় এবং উৎকণ্ঠা সৃষ্টি হলে অনাকাংখিত কোন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সে লক্ষে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন স্থগিত ঘোষনা করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে গার্মেন্টসে চুরি, গ্রেফতার ১
কালিয়াকৈরে গার্মেন্টসে চুরি, গ্রেফতার ১

গাজীপুরের কালিয়াকৈরে একটি গার্মেন্টস কারখানায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে একই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ Read more

লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া
লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সফরসঙ্গীসহ লন্ডনে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্য রওনা হয়েছেন।সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের Read more

দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার দুই ধারের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ Read more

মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা জানাল বিসিসিআই
মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা জানাল বিসিসিআই

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে Read more

রাজবাড়ী-পাবনা সীমান্তের পদ্মা চরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজবাড়ী-পাবনা সীমান্তের পদ্মা চরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ী ও পাবনা জেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর চরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের সন্ধান পাওয়া গেছে। বুধবার (২২ অক্টোবর) Read more

ইসরাইলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান নিহত
ইসরাইলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান নিহত

ইরানের রাজধানী তেহরানে ইসরাইলের একাধিক বিমান হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন