গেল কয়েকদিন ধরে চট্টগ্রামে আসন্ন ঈদের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তানজিম সাইয়ারা তটিনী।  সেখানে শুটিং করতে গিয়ে রোববার গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন তার সহশিল্পী তৌসিফ মাহবুব। তৌসিফ মাহবুব বলেন, আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম চট্টগ্রামে। আজকে সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে এসেছি। আপাতত ভালো আছে সে।জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী এবং তৌসিফ।  শুটিং চলাকালীন সময়ে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরতর আঘাত পান অভিনেত্রী। এরপর তাকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছে, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তারা পর্যবেক্ষণে রেখেছেন। কথা বলতে নিষেধ করেছেন তাকে। ঈদুল আজহার জন্য নিমিত এ নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ
মেহেরপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার ৫ নং মটমুড়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহমানের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার, প্রতিদিন সময়মতো অফিসে না Read more

জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত করল ইরান
জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত করল ইরান

জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। রবিবার (১২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি Read more

ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’
ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে ঘটলো এক ব্যতিক্রমী ঘটনা। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট-বলের লড়াইকে ছাপিয়ে Read more

নদীভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন, দিশেহারা দেওয়ানগঞ্জের মানুষ
নদীভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন, দিশেহারা দেওয়ানগঞ্জের মানুষ

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। একের পর এক ফসলি জমি, বসতভিটা ও গ্রাম নদীতে বিলীন হচ্ছে। মৌসুমি Read more

শার্শায় ধানক্ষেত থেকে ২টি পাইপ গান উদ্ধার
শার্শায় ধানক্ষেত থেকে ২টি পাইপ গান উদ্ধার

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি পাইপ গান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) Read more

ঈদের দিন বেড়াতে গিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ঈদের দিন বেড়াতে গিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছা উপজেলায় বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া সোহানা আক্তার (১১) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন