নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরির অভিযোগ ওঠেছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে পৌর এলাকার বাসাইলে অবস্থিত ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে।শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার অটোরিকশার চালক শরীফ মিয়া ও মিথিলা বেগম দম্পতি তাদের নবজাতককে হারিয়ে পাগল প্রায়। অটোরিকশার চালক শরীফ মিয়ার অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে।স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মিথিলা শনিবার বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। রোববার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ন্যাশনাল হাসপাতালটির প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান বলেন, ‘মিথিলার নাম নিয়ে স্বজন পরিচয়ে একজন নারী হাসপাতালে ঢুকেন। এ সময় রোগীর পরিবারের লোকজনও সেখানে উপস্থিত ছিলেন। এরপরই নবজাতকটি নিখোঁজ হয়ে যায় বলে জানান রোগীর স্বজনরা।’নরসিংদী মডেল থানার এসআই অনিক কুমার গুহ বলেন, ‘নবজাতক চুরি যাওয়ার খবর পেয়ে হাসপাতালে থাকা সিসিটিভির ভিডিও সংগ্রহ করেছি। নবজাতকটি উদ্ধারের চেষ্টায় পুলিশ কাজ করছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে মমতাজ
কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে মমতাজ

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কড়া নিরাপত্তায় মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে Read more

একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে দেশ
একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে দেশ

দীর্ঘ বর্ষার পর এবার দেশ থেকে পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আর কয়েক দিনের মধ্যেই Read more

১৫ মে: নামাজের সময়সূচি
১৫ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

বরিশালে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত
বরিশালে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত

জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনে সালিশ বৈঠকের পর প্রতিপক্ষের হামলায় আহত রাবেয়া বেগম নামে ৭০ বছরের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে Read more

লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব, প্রকৌশলীকে জামায়াত নেতার হুমকি
লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব, প্রকৌশলীকে জামায়াত নেতার হুমকি

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর Read more

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

দীর্ঘদিনের দাবির পর অবশেষে শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা বিবেচনায় পরীক্ষার ফি কমানোর পথে হাঁটছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) সিন্ডিকেট কক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন