আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে দেশের দুই জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এ ছাড়াও শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।রবিবার (১৯ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।সোমবার (২০ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত পারে।বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ অক্টোবর ২০২৫ নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ
শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৯৮৮টি ভারতীয় শাড়ি ও একটি পাওয়ার টিলার জব্দ করেছে।ময়মনসিংহ ৩৯ বিজিবির Read more

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) Read more

গোয়েন্দা প্রধানকে প্রেসিডেন্টের দপ্তরের প্রধান করলেন জেলেনস্কি
গোয়েন্দা প্রধানকে প্রেসিডেন্টের দপ্তরের প্রধান করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানোভকে তার দপ্তরের নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। দুর্নীতি কেলেঙ্কারির জেরে Read more

নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ Read more

অতিরিক্ত ঘাম থেকে রেহাই পাওয়ার উপায়
অতিরিক্ত ঘাম থেকে রেহাই পাওয়ার উপায়

অনেকেই গোসল করে বের হওয়ার পর পরই ঘেমে যায়। কিংবা একটু হাঁটাচলা বা কাজ করলেও প্রচণ্ড ঘামেন। আর কোনো ভিড় Read more

ঢাবি আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ঢাবি আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ ক্যান্টিন সংস্কার করার সময় দেয়ালের ইট খসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন