বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ  তথ্য জানানো হয়। আবহাওয়া পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে বলা হয়, এমন বৃষ্টি আরো দুই দিন থাকতে পারে। আগামী ১ তারিখের পর বৃষ্টির তীব্রতা কমে যাবে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরো কিছুটা শক্তি অর্জন করতে পারে তবে ঘূর্ণিঝড়ে রূপ নেবে না। ব্রিফিংয়ে জানানো হয়, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত  রেকর্ড করা হয়েছে। উপকূলীয় এলাকায় এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও জলবদ্ধতা দেখা যেতে পারে। এছাড়া, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।আগামীকালও ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ ভোরের দিকে বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপের পরিণত হওয়ায় চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, এ নিম্নচাপটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ থেকে ইসরায়েলে হামলা
মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ থেকে ইসরায়েলে হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার (১৪ আগস্ট) তারা প্রতিরোধ করেছে। Read more

মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের অতর্কিত Read more

সকালের মধ্যেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে
সকালের মধ্যেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে

জ্যৈষ্ঠে টানা কয়েকদিনের বৃষ্টিপাতেও গরমের দাপট যেন কমছে না। দেশের সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। এই অবস্থায় Read more

বেরোবিতে প্রথম প্রশাসনের কোরবানির আয়োজন
বেরোবিতে প্রথম প্রশাসনের কোরবানির আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোরবানির Read more

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন স্বপন
তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন স্বপন

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি Read more

ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান
ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন