ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বারিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে প্রাইভেটকার থেকে ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া বাসস্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করার সময় একটি সিলভার রঙের প্রাইভেটকারকে থামার ইশারা দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারের ভিতরে থাকা ২ জন ব্যক্তি প্রাইভেটকারটি থামার পরে কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা সিলভার রঙের প্রাইভেটকারের ভিতরে ফেনসিডিল আছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের প্রাইভেটকারের ব্যাক ডালার ভিতরে রক্ষিত ৫টি কালো রঙের পলিথিনের ভিতর ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই সময়ে তাদের কাছ থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- সিলেট সুরমা থানার জৈনপুর বড়বাড়ি এলাকার মৃত শামছুল হকের ছেলে মো. আব্দুল মজিদ (৪৫), মোগলা বাজার থানার শিববাড়ি পাটান পাড়া এলাকার অনিল মিয়ার ছেলে মো. আব্দুর রহমান (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুমার দিন মুসলমানদের কাছে শ্রেষ্ঠ যেসব কারণে
জুমার দিন মুসলমানদের কাছে শ্রেষ্ঠ যেসব কারণে

জুমার দিন বা শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির মর্যাদা ও তাৎপর্য অনেক। ফজিলতের কারণে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের Read more

রাঙ্গামাটিতে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
রাঙ্গামাটিতে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে উন্মোচিত হয়েছে ইউপিডিএফের একটি গোপন আস্তানা।সোমবার (০৬ Read more

গুঞ্জন সত্যি করে ইন্টার মায়ামিতে রদ্রিগো ডি পল
গুঞ্জন সত্যি করে ইন্টার মায়ামিতে রদ্রিগো ডি পল

সম্প্রতি গুঞ্জন উঠেছিল স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। অবশেষে Read more

এক কাপ কফি ৮২ হাজার ৮৫৪ টাকা
এক কাপ কফি ৮২ হাজার ৮৫৪ টাকা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশেষায়িত কফি শপ রোস্টার্স ক্যাফে বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান Read more

মার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত
মার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত

ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়েছে একটি বেসামরিক বিমান। দেশটির সরকারি সংবাদমাধ্যমে যুদ্ধ পরিস্থিতিতে নয়াদিল্লিতে ত্রাণ সংগ্রহে যাওয়ার Read more

বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে এমন শীত
বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে এমন শীত

নতুন বছরের প্রথম দিনে দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল থেকে এ শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন