পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোরবানির আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে একটি গরু ও ২টি ছাগল কেনা হয়েছে বলে শুক্রবার (৬ জুন) নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কুরবানি কমিটির সদস্য সচিব ড. মো. ফেরদৌস রহমান। তিনি বলেন, হলে অবস্থানরত শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ, আনসার ও নিরাপত্তাকর্মী জরুরি কাজে নিয়োজিত ড্রাইভারদের জন্য প্রথমবারের মতো এই কোরবানির আয়োজন করা হয়েছে। ঈদের দিন ক্যাফেটেরিয়ায় বিশ্ববিদ্যালয়ের অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মধ্যাহ্নভোজ করবেন ভিসি মহোদয়। এছাড়া কুরবানির গোস্ত গরিব দুস্থদের মাঝে বিতরণ ও এতিমখানায় দেওয়া হবে।সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.শওকাত আলী বলেন, রমজান ঈদের মতই আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবার সাথে ঈদের নামাজ পড়ব। তাদের সাথে ঈদ উদ্‌যাপন করব। বাবা মার স্বপ্ন পূরণে অনেকেই চাকুরির প্রস্তুতি ও অন্যান্য কাজে ঈদে বাড়ি যেতে পারে না। তাদের জন্য এই আয়োজন। শিক্ষার্থীদের কল্যাণে আমি সাধ্যমতো কাজ করে যাচ্ছি। এর আগে পহেলা রমজান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রায় তিন হাজার শিক্ষক কর্মকর্তা ও ছাত্রদেরকে নিয়ে ইফতার করেন। এরপর প্রথমবারের মতো প্রায় দুই হাজার নারী শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রীদেরকে নিয়ে ইফতার মহফিল সম্পন্ন করেন। এছাড়া রংপুরের সমস্ত সাংবাদিকদের ইফতারের আয়োজন করেন। এবার কোরবানি ঈদেও প্রথম প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য একটি গরু ও দুটি খাসি কোরবানির আয়োজন করছে। যার ফলে  শিক্ষার্থীদের প্রশংসায় কুড়াচ্ছেন তিনি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ ডিসেম্বর ২০২৫)
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ ডিসেম্বর ২০২৫)

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে ১২তম আসরের ফাইনালে আজ রোববার (২১ ডিসেম্বর) মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে Read more

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, এআই দিয়ে তৈরি ভিডিও: বাংলাফ্যাক্ট
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, এআই দিয়ে তৈরি ভিডিও: বাংলাফ্যাক্ট

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি। যা শনাক্ত করেছে প্রেস Read more

ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে বড় ভাইয়ের মাইকিং
ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে বড় ভাইয়ের মাইকিং

গাইবান্ধায় ছোট ভাই হাবিজার মিয়ার সঙ্গে আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) মারামারি করবেন জানিয়ে মাইকে প্রচার করেছেন আব্দুল কুদ্দুস মিয়া নামের Read more

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ১৯১ জন কাউন্সিলরের চূড়ান্ত ভোটার তালিকা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে। Read more

ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান
ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান

ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন