মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের অতর্কিত হামলা, হত্যচেস্টার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মোংলা পৌর ও থানা শাখা।বুধবার (১৬ এপ্রিল) বিকালে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় খুলনা মহনগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক সাব্বির হোসেন মাসুম, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাকিল হাওলাদার, পৌর ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রহুল আমিন মুন্না, ছাত্রনেতা মো. মাশরাফিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে।বক্তারা আরো বলেন, গণতন্ত্র ও ছাত্রদের নিরাপত্তার প্রশ্নে ছাত্রদল সবসময় আপসহীন ছিলো। আগামীতেও এ বিষয়ে এক বিন্দু ছাড় দেবে না। রাজনীতির নামে সন্ত্রাস বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। অচিরেই সন্ত্রাসীদের চিহ্নিত করে এই কাপুরুষোচিত হামলার দাঁতভাঙা জবাব দেবে বলেও জানান ছাত্রদলের নেতারা।প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্ত হামলার শিকার হন। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ২৪ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ২৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ২৫ জন।শনিবার (৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম Read more

২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি
২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি

দুই থেকে তিন দিনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। দলের হাইকমান্ড জানিয়েছে, অধিকাংশ আসনে প্রার্থী Read more

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার
মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

নিখোঁজ সিনিয়র সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল পৌনে Read more

সাকিবের রেকর্ড স্পর্শ করলেন নবি
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন নবি

সংযুক্ত আরব আমিরাতে চলছে ত্রিদেশীয় সিরিজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। তাতে ফাইনালের পথে এগিয়ে গেল তারা। Read more

ভারতে পাচারের সময় ৩ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক
ভারতে পাচারের সময় ৩ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে মোঃ আবদিন মিয়া (৩৫) নামে একজন আসামীসহ ২ কেজি ৪৪৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন