বোরো মৌসুমে ধান কাটা, মাড়াইসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের মানুষ। বাড়িতে ও মাঠে ধান কাটা, ধান ও খড় শুকানোর পাশাপাশি গৃহস্থালির কাজে পুরুষের পাশাপাশি নারীরাও ব্যস্ত। জমি থেকে ধান কেটে মেসি গাড়িতে করে আনার সময় জমির কাদায় ফেঁসে যায় ধান ভর্তি গাড়ি।বাক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে জমিতে ফেঁসে যাওয়া গাড়িটি দেখতে যান মা মোর্শেদা। জমি থেকে বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ। ঘরের পেছনে জানালা দিয়ে দেখতে পান সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ঝুলে থাকতে বাক প্রতিবন্ধী মেয়ে মুনতাহা আক্তার (২১)। ঘরে গ্রীলের দরজা না খুলতে পারায় ঘরের পেছনে জানালা ভেঙে বাক প্রতিবন্ধী মুনতাহাকে বাঁচানোর চেষ্টা করে স্থানীয়রা। ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করলেও ততক্ষণে মারা যায় মুনতাহা। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের চুরকুই (চরকাই) গ্রামে।সোমবার (২৬ মে) বিরামপুর পৌরশহরের চুরকুই (চরকাই) গ্রামে বিকেলে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বাক প্রতিবন্ধী মুনতাহা আক্তার। সে পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের মোতাহার হোসেনের মেয়ে। মুনতাহা আক্তার বাক প্রতিবন্ধী হওয়ায় অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন।স্থানীয়রা জানান, বাক প্রতিবন্ধী মুনতাহা আক্তারের ৩ থেকে ৪ বছর আগে বিয়ে হয়েছিল এক ছেলের সাথে। ছেলেকে ঘরজামাই থাকতে হবে এই শর্তে, কিন্তু ছেলে বিয়ের পর ১ থেকে দেড় মাস সংসার করে পরবর্তীতে বাক প্রতিবন্ধী মুনতাহাকে ছেড়ে দেয়। এরপর থেকে মুনতাহা মাঝে মাঝে রেগে গেলে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। পরবর্তীতে রাগ থেমে গেলে দরজা খুলে বাইরে আসে। আজ জমিতে ধানের গাড়ি ফেঁসে যাওয়ায় বাড়িতে বাক প্রতিবন্ধী মেয়েকে রেখে গাড়ির কাছে যায় মা মোর্শেদা। বাড়ি ফিরে এসে দেখে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে মুনতাহা। মা মোর্শেদার চিৎকারে স্থানীয়রা ঘরের পেছনে জানালা ভেঙে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সে না ফেরার দেশে চলে যায়।বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’ এ বিষয়ে বিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করেছে অন্তবর্তী সরকার।সোমবার Read more

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলের হামলা
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলের হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। কিছুক্ষণ আগে এ হামলা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় Read more

শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া
শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া

সীমান্তে যুদ্ধ থামানো ও অস্ত্রবিরতিতে পৌঁছাতে মালয়েশিয়ায় আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার (২৮ জুলাই) এই শান্তি আলোচনায় মালয়েশিয়ার Read more

‘খালেদা জিয়া আগামী মাসের যেকোনো সময় দেশে ফিরতে পারেন’
‘খালেদা জিয়া আগামী মাসের যেকোনো সময় দেশে ফিরতে পারেন’

আগামী মাসের যে কোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Read more

কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স-যোদ্ধা নিহত
কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স-যোদ্ধা নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আলফু মিয়া (৬৫) নামে চাঁদপুরের হাজীগঞ্জের এক রেমিট্যান্স-যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা Read more

খালেদা জিয়াকে ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু
খালেদা জিয়াকে ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু করা হয়েছে।  সোমবার (২৮ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন