নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার কিশোর আব্দুল্লাহ খান পায়েলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২৬ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ভাঙ্গারপুল ডিএনডি লেকপাড় এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বিক্ষোভ মিছিলটি গোদনাইল ধনকুন্ডা ভাঙ্গারপুল ডিএনডি লেকপাড় এলাকা থেকে শুরু হয়ে কদমতলী নাভানা ভূঁইয়া সিটি হয়ে আদমজী-চাষাঢ়া সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভাঙ্গারপুল এলাকায় এসে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত কিশোর আব্দুল্লাহ খান পায়েলের বাবা শামীম খান, ফুফু পিংকি বেগম ও বড়বোন সোহানা। কিশোর আব্দুল্লাহ খান পায়েলের বাবা শামীম খান তার বক্তব্যে বলেন, ‘আমি আমার ছেলে আব্দুল্লাহ হত্যার বিচার চাই। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আরো যে তিনজন আসামী রয়েছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আজ আমার কোল খালি হয়েছে, কাল যেন আরেকজনের কোল খালি না হয়। আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।’ কিশোর আব্দুল্লাহ খান পায়েলের ফুফু বলেন, ‘আমরা চাই ডিএনডি লেক পাড়টি যেন পুরোপুরি নিরাপদ থাকে। ছোট ছোট ছেলে-মেয়েরা যাতে সন্ধ্যার পর রাতে হাঁটতে পারে। কিশোরগ্যাংয়ের উৎপাতে এই লেক পাড়ের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ছিনতাই, চাঁদাবাজী, গাঁজা, ইয়াবা ব্যবসা, সেবন এবং মেয়েদেরকে ইভটিজিংসহ সব এই লেক পাড়ে হয়। লেক পাড়ের লাইটগুলো বন্ধ থাকার কারণে অন্ধকারে আরো বেশি অপরাধ হয়। এক আব্দুল্লাহ গেছে, আমরা চাই না আরো কোন আব্দুল্লাহ মারা যাক। আমরা চাই আব্দুল্লাহ হত্যার একটা সুষ্ঠু বিচার হোক।’ তিনি আরো বলেন, ‘এই লেক পাড়ে একটি দোকান আছে, আব্দুল্লাহকে যেখানে হত্যা করা হয়েছে তার পাশেই চাচার দোকান নামে পরিচিত। ওই চাচার দোকানে চার বছরের শিশু থেকে শুরু করে বুড়ারাও সেখানে যায়, মাদক দ্রব্য কিনে এবং খায়। আমরা চাই না এই দোকানটা এখানে থাকুক।’ উল্লেখ্য, গত ২৩ মে শুক্রবার রাত ১০টায় দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে বিরোধের জেরে আব্দুল্লাহ ছুরিকাঘাতে আহত হয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শুক্রবার রাতেই নিহতের বাবা শামীম খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় মো. হৃদয়, সাব্বির, মো. আতিক ও মো. জাহিদকে আটক করেছে পুলিশ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ৩
মোংলা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ৩

মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে Read more

ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা
ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা

খাগড়াছড়ি জেলার ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় বাজার অংশের বেশ কিছু স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি Read more

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা

কাশ্মীর হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে। বিষয়টি Read more

গলাচিপায় শিশু নির্যাতন মামলায় ইউপি সদস্যসহ দুইজন কারাগারে
গলাচিপায় শিশু নির্যাতন মামলায় ইউপি সদস্যসহ দুইজন কারাগারে

পটুয়াখালীর গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য হাসান সরদার (৫৫) ও তার সহযোগী হেলাল Read more

তাপপ্রবাহে পুড়ছে দেশের ২৮ জেলা
তাপপ্রবাহে পুড়ছে দেশের ২৮ জেলা

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে—এ অবস্থায় তাপে পুড়ছে দেশের ২৮ জেলা। Read more

হাত না মেলানোয় ভারতকে শাস্তি দেবে আইসিসি?
হাত না মেলানোয় ভারতকে শাস্তি দেবে আইসিসি?

ভারত-পাকিস্তান মানেই ক্রিকেট মাঠে চরম উত্তেজনা। এবারের এশিয়া কাপেও এই উত্তেজনা কোনো অংশে কম ছিল না। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন