গাজাযুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় যুক্তরাষ্ট্রের ওপর জমা ক্ষোভ থেকে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর উপপরিচালকের ছেলে মাইকেল গ্লস। ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে গত বছর প্রাণও হারিয়েছেন ওই যুবক। সম্প্রতি রাশিয়ান গণমাধ্যম আইস্টোরিসের অনুসন্ধানমূলক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, পারিবারিক শোক বার্তা বলা হয়েছে, ২১ বছর বয়সী মাইকেল আলেজান্ডার গ্লসের গত বছরের ৪ এপ্রিল ‘পূর্ব ইউরোপে’ মৃত্যু হয়। গ্লসের মা জুলিয়েন গ্যালিনা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিআইএর ডিজিটাল উদ্ভাবন বিভাগের উপপরিচালক নিযুক্ত হন। মাইকেলের বাবা-মা দুজনই সামরিক বাহিনীতে কাজ করেছেন।রুশ ইনভেস্টিগেটিভ ওয়েবসাইট ‘আই-স্টোরিজ’ জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে রাশিয়ান সামরিক বাহিনীর সঙ্গে চুক্তি স্বাক্ষরকারী ১ হাজার ৫০০ জনেরও বেশি বিদেশির মধ্যে গ্লস একজন। ফাঁস হওয়া একটি ডেটাবেইস থেকে জানা যায়, তিনি ২০২৩ সালের সেপ্টেম্বরে এই চুক্তিতে স্বাক্ষর করেন।গ্লসের পরিবার তাদের শোকবার্তায় তার ‘মহৎ হৃদয় এবং যোদ্ধা আত্মার’ কথা উল্লেখ করেছে। তাঁরা লিখেছে, ‘মাইকেল তার নিজস্ব বীরের জীবনযাত্রা তৈরি করেছিল। দুঃখজনকভাবে সে গত ৪ এপ্রিল পূর্ব ইউরোপে নিহত হয়।’ তবে শোকবার্তায় রাশিয়া বা ইউক্রেন এবং তার মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।বিশ্ববিদ্যালয়ে মাইকেল গ্লস লিঙ্গসমতা এবং পরিবেশবাদী প্রতিবাদী গোষ্ঠীগুলোতে সক্রিয় ছিলেন। তিনি ‘রেইনবো ফ্যামিলি’ নামে একটি বামপন্থী পরিবেশবাদী প্রতিবাদী গোষ্ঠীতে যোগ দেন। ২০২৩ সালে তিনি তুরস্কের হাতায় প্রদেশে ভূমিকম্পের পর ত্রাণকাজেও সহায়তা করেছিলেন। তুরস্কে থাকাকালে গ্লস রাশিয়ায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে শুরু করেন। পরবর্তীতে রাশিয়ার ভিসা পাওয়ার পর তিনি দেশটি ভ্রমণ করেন। এরপর মস্কোতে পৌঁছে তার নথিপত্রের মেয়াদ শেষ হওয়ার আগে সামরিক বাহিনীতে যোগ দেন। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন ধর্মে কারুনের সম্পদ ও শাস্তির গল্প, যার সিন্দুকের চাবি বহন করত ৩০০ খচ্চর
বিভিন্ন ধর্মে কারুনের সম্পদ ও শাস্তির গল্প, যার সিন্দুকের চাবি বহন করত ৩০০ খচ্চর

ইব্রাহিমীয় ধর্মসমূহে কারুনের সম্পদ এবং শাস্তির কাহিনী বর্ণিত আছে। খ্রিস্টধর্ম ও ইহুদি - উভয়েরই প্রধান ধর্মগ্রন্থে এ ঘটনার উল্লেখ আছে। Read more

খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সামাজিক Read more

নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না আশানুরূপ ইলিশ
নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না আশানুরূপ ইলিশ

ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নেমেছেন জেলেরা। তবে আশানুরূপ ইলিশ Read more

হোমনায় ড্রামের ভেতরে ২০ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক
হোমনায় ড্রামের ভেতরে ২০ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক

কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে হোমনা থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) সকাল Read more

রাজধানীর লালবাগে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত
রাজধানীর লালবাগে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত

রাজধানীর লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় মধ্যরাতে নেশাগ্রস্ত হয়ে মাতলামির সময় গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের Read more

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে চিরবৈরী দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন