ইনকিলাব মঞ্চের সভাপতি ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির।শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম উত্তর শাখার উদ্যোগে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, সাবেক সভাপতি সাজিদ চৌধুরী, মিরসরাই উপজেলা শিবিরের সভাপতি সাকিব হোসাইন এবং চট্টগ্রাম উত্তর জেলার ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক হাফেজ ইমাম হোসেন। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা শিবিরের ক্রীড়া সম্পাদক আবদুস সালাম।বক্তারা বলেন, জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের সভাপতি ওসমান হাদি কোনো দলের সম্পত্তি নন, তিনি দেশের সম্পদ। পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা আরও বলেন, স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয় রয়েছে এবং তারা জুলাই যোদ্ধাদের টার্গেট করে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে।সমাবেশ থেকে অবিলম্বে ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিবিসিকে যা বললেন অধ্যাপক ইউনূস
আ.লীগ ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিবিসিকে যা বললেন অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসি ইংরেজিকে একটি সাক্ষাৎকার দেন। সে সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ কিছু অংশ Read more

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি); গত বৃহস্পতিবারই (১০ এপ্রিল) জানা গিয়েছিল এ খবর। Read more

মনিরুল ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
মনিরুল ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম Read more

অবশেষে এনসিপি ও জাতীয় পার্টির এজাহার মামলা হিসেবে রেকর্ড করলো পুলিশ
অবশেষে এনসিপি ও জাতীয় পার্টির এজাহার মামলা হিসেবে রেকর্ড করলো পুলিশ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রংপুরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষ এবং জিএম কাদেরের বাসায় Read more

যশোরে বার্মিজ চাকু নিয়ে হাসপাতালে যুবক
যশোরে বার্মিজ চাকু নিয়ে হাসপাতালে যুবক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বার্মিজ চাকুসহ মহিন উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া Read more

বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি
বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে একটি ভিডিও কনফারেন্স বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন