বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে অবশেষে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাঁর বিরুদ্ধে টেস্ট বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর, গত কয়েক সপ্তাহ ধরে সাধারণ মানুষ ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলন চালিয়ে আসছিল।সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আন্দোলনকারীরা মানববন্ধন ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। তারা ডা. মনিরুজ্জামানের পদত্যাগ ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানান। পরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরীর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। দুপুর সাড়ে তিনটার দিকে তাঁর বদলির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলার সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-লাহী। তিনি জানান, ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিতভাবে জানানো হয়। পাশাপাশি এসব অনিয়ম তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন টেস্টের নামে অতিরিক্ত টাকা আদায়, চিকিৎসাসেবায় অবহেলা, রোগীদের সঙ্গে অসদাচরণ এবং প্রশাসনিক দায়িত্ব পালনে গাফিলতি করতেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়রা কয়েক দফায় আন্দোলন, মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।জনগণের টানা আন্দোলনের প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর তাঁকে অন্যত্র বদলির সিদ্ধান্ত নেয়। তবে তাঁকে ঠিক কোন স্থানে বদলি করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।স্থানীয়রা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ফিরিয়ে আনতে এই পদক্ষেপ ছিল সময়োপযোগী। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন অনিয়ম আর না ঘটে, সে জন্য যথাযথ নজরদারির দাবিও জানিয়েছেন তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেল থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
জেল থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ফের উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান। জেলে বসেই সরকার পতনে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল Read more

প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ মমতার: ‘মুখোশ খুলে দেব’
প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ মমতার: ‘মুখোশ খুলে দেব’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে গিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে তুললেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (৩ এপ্রিল) কলকাতার এক Read more

নান্দাইলে ১৫ মাসে কোরআনের হাফেজ হলেন সোলাইমান ইসলাম
নান্দাইলে ১৫ মাসে কোরআনের হাফেজ হলেন সোলাইমান ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে মাত্র ১৫ মাসে পবিত্র কোরআনে হাফেজ হয়ে তাক লাগিয়েছেন সোলাইমান ইসলাম। কৃষক পরিবার থেকে উঠে আসা হামিমের বয়স Read more

রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।রবিবার (২০ Read more

দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ২৮০
দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ২৮০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে আরও ২৮০ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন