কিশোরগঞ্জের কুলিয়ারচরে বজ্রপাতে মো. আসমত আলী (৬৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের কাজীর মোড়ের পাশে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত আসমত আলী উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া ফালু মাস্টারের বাড়ির মৃত সাহেব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসমত আলীর পরিবারের লোকজন ঢাকায় থাকেন। বাড়িতে কৃষি কাজ করেন কৃষক আসমত আলী। গতকাল রবিবার থেকে আসমত আলীকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজা-খুঁজির পর আজ সোমবার দুপুরে আবদুল্লাহপুর ইউনিয়নের কাজীর মোড়ের পাশের একটি কৃষি জমিতে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় এলাকার বাসিন্দা দুলাল মিয়া জানান, আসমত আলী খুবই পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার

ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠানোর কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Read more

ফুলবাড়ীতে যানবাহনে আধুনিকতা আসলেও চরাঞ্চলে পণ্য পরিবহনে ভরসা ঘোড়ার গাড়ি
ফুলবাড়ীতে যানবাহনে আধুনিকতা আসলেও চরাঞ্চলে পণ্য পরিবহনে ভরসা ঘোড়ার গাড়ি

আধুনিক ও স্মার্ট যুগে পণ্য পরিবহনে আধুনিকতার ছোয়া আসলেও এখনো ফুলবাড়ীর চরাঞ্চলে পণ্য পরিবহনে ভরসা ঘোড়ার গাড়ি। মধ্যপ্রাচ্য অথবা মরুভূমি অঞ্চলের Read more

ফরিদপুরে এনসিপির সমাবেশ উপলক্ষে নিরাপত্তা জোরদার
ফরিদপুরে এনসিপির সমাবেশ উপলক্ষে নিরাপত্তা জোরদার

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পথসভা আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবেশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সমাবেশস্থলের আশপাশে মোতায়েন Read more

আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে Read more

আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

সাগরে মাছ শিকার করতে গিয়ে বেশ কয়েক দফায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মি হওয়া ৫৫ জন বাংলাদেশী জেলেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন