অবরুদ্ধ গাজায় পানির জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬ শিশু রয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন, যাদের মধ্যে ৭ শিশু রয়েছে। রোববার আল-নুসেইরাত শরণার্থী শিবিরে এ হামলা হয় বলে জানিয়েছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।চিকিৎসকরা জানান, নিহতদের মরদেহ আল-আউদা হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পানির ট্যাংকারের পাশে খালি জার নিয়ে লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ইসরায়েলি ড্রোন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।এদিকে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) স্বীকার করেছে, তারা ইসলামিক জিহাদের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালাচ্ছিল, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে গোলাটি লক্ষ্যের চেয়ে বহু মিটার দূরে গিয়ে পড়ে। তারা আরও জানায়, ঘটনাটি তদন্তাধীন এবং তারা বেসামরিক মানুষের ক্ষতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করে থাকে।এক বিবৃতিতে আইডিএফ জানায়, তারা ‘বেসামরিক ক্ষয়ক্ষতি ঠেকাতে যথাসম্ভব চেষ্টা করে’ এবং ‘অপরপক্ষের সঙ্গে যুক্ত নয় এমন নাগরিকদের ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করছে।’বিবিসি ভেরিফাই হামলার পরের মুহূর্তের একটি ভিডিও যাচাই করেছে। সেখানে দেখা যায়, শিশুরা আহত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় সময় সকালে আল-নুসেইরাত জুনিয়র হাই স্কুল থেকে ৮০ মিটার দক্ষিণ-পশ্চিমে একটি সড়কে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থলের কাছেই একটি কিন্ডারগার্টেন ভবনও রয়েছে। তবে ভিডিও থেকে স্পষ্ট নয় কীভাবে বিস্ফোরণ ঘটেছে, এটি ইসরায়েলি ড্রোনের গোলা ছিল কি না, কিংবা কোন দিক থেকে ছোড়া হয়েছে।গতকাল রবিবার গাজার কেন্দ্রীয় ও গাজা সিটির আবাসিক ভবনে তিনটি আলাদা ইসরায়েলি হামলায় আরো অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি।অন্যদিকে, আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) জানায়, গত ছয় সপ্তাহে রাফায় তাদের ফিল্ড হাসপাতালে যত বেশি গণহত্যার শিকার রোগী এসেছে, তা গত এক বছরের মোট সংখ্যাকেও ছাপিয়ে গেছে। শুধু শনিবারই তারা ১৩২ জন আহত রোগী গ্রহণ করেছে, যাদের মধ্যে ৩১ জন মারা গেছেন।এই রোগীদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন এবং সবাই কোনো না কোনো খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব
হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

সৌদি আরব বিএনপির আহবায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিবকে হবিগঞ্জ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক হিসেবে Read more

যুগপৎ আন্দোলনের সব দলই ডিসেম্বরে নির্বাচন চায়: সালাউদ্দিন আহমদ
যুগপৎ আন্দোলনের সব দলই ডিসেম্বরে নির্বাচন চায়: সালাউদ্দিন আহমদ

বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা কেনো বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন, Read more

ডোনাল্ড ট্রাম্প নোবেল না পাওয়ার কারণ জানাল নোবেল কমিটি
ডোনাল্ড ট্রাম্প নোবেল না পাওয়ার কারণ জানাল নোবেল কমিটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নোবেল পাওয়ার ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। প্রকাশ্যে একাধিকবার তিনি নোবেলের কথা বলেছেন। কিন্তু এ বছর নোবেল Read more

দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে কন্যাশিশুদের: প্রধান উপদেষ্টা
দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে কন্যাশিশুদের: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যাদের প্রায় অর্ধেকই কন্যাশিশু। তাই Read more

মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বন্দর ও পর্যটন নগরী মোংলার রেল স্টেশন হতে 'মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা' দুটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মোংলায় মানববন্ধন ও রেলপথ Read more

পন্টুনের নিচে চলে গেছে বাস, ভাঙা যাচ্ছে না দরজা ও জানালা
পন্টুনের নিচে চলে গেছে বাস, ভাঙা যাচ্ছে না দরজা ও জানালা

দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি পন্টুনের নিচে চলে গেছে। যে কারণে বাসের জানালা ও দরজা ভাঙা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন