অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমাসহ জুয়েল (২৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিনজোন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।শুক্রবার বিকেলে কোস্টগার্ড দক্ষিনজোনের পাঠানো এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।গ্রেফতার জুয়েল ওই গ্রামের হানিফ ব্যাপারীর ছেলে।সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে চর ভেদুরিয়া গ্রামে অভিযান চালিয়ে জুয়েলকে আটক করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গুলি, ৫টি হাত বোমা এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।কোস্টগার্ড আরও জানায়, জুয়েল দীর্ঘদিন যাবত অস্ত্রের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জনমনে আতংক সৃষ্টি করে আসছিলেন। এছাড়াও সে মাদকের সঙ্গে জড়িত ছিলো। পরে জব্দকৃত অস্ত্র ও আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু
১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু

রাজশাহীর আমচাষিদের জন্য সুখবর নিয়ে এসেছে জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে রাজশাহীর আম পাড়ার মৌসুম। বুধবার (৭ মে) Read more

মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়
মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এখন ভারতে অবস্থান করছেন। মায়ের সঙ্গে দেখা করতেই ঈদুল আজহার আগের দিন, Read more

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ

গত দুই দিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলের কারণে তিস্তা নদীতে মাত্র ১২ ঘণ্টায় ৭৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার Read more

ছাত্রসমাজকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে: ফয়জুল করীম
ছাত্রসমাজকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে: ফয়জুল করীম

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর Read more

অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে
অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল ইসলামকে দায়িত্ব থেকে Read more

১৩ বছর পর কারামুক্ত হলেন এটিএম আজহার
১৩ বছর পর কারামুক্ত হলেন এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ খালাস পেয়ে প্রায় ১৩ বছর পর অবশেষে কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।বুধবার (২৮ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন