গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। এর মধ্যে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।বুধবার রাতে তাদের আটকের পর গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান। গতকালের সংঘাতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় তাঁর থানায় মোট ১৪ জন আটক আছেন। গতকাল রাত ৩টার দিকে যৌথ বাহিনী তাঁদের থানায় হস্তান্তর করে। আপাতত শহরের পরিবেশ শান্ত আছে।এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পর কারফিউ জারি করা হয়। আজ সন্ধ্যা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। হাট-বাজার জনমানবহীন। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হননি। শহরে মানুষের কোনো কর্মচাঞ্চল্য দেখা যায়নি।এর আগে বুধবার দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’র ধারাবাহিক কর্মসূচির মধ্যে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ছিল এনসিপির। সকালে এনসিপি নেতাকর্মীরা শহরের পৌর পার্ক মাঠে কর্মসূচি শুরুর আগেই সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন ও ইউএনওর গাড়িতে হামলা হয়। এনসিপি নেতাদের শহরে ঢোকার পরের পরিস্থিতি সামলাতে সাজোঁয়া যান নিয়ে নামতে হয় সেনা সদস্যদের। ছিল বিজিবির ৪ প্লাটুন সদস্য।পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকালে ১৪৪ ধারা জারি করা হয়। তাতেও কাজ না হলে সন্ধ্যার পর জারি করা হয় কারফিউ। পরে বুধবার রাতে গোপালগঞ্জ শহর ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছিল। সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করেনি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় তীব্র যানজট ও অব্যবস্থাপনায় স্বপ্নভঙ্গ পরীক্ষার্থীদের
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় তীব্র যানজট ও অব্যবস্থাপনায় স্বপ্নভঙ্গ পরীক্ষার্থীদের

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ সেশনের পরীক্ষার্থীদের জন্য এক চরম ভোগান্তির দিন ছিল আজ শনিবার (১২ এপ্রিল)। দুপুর ৩টা থেকে Read more

১৪ শিক্ষক মিলে পাশ করাতে পারেননি ৯ শিক্ষার্থীকে
১৪ শিক্ষক মিলে পাশ করাতে পারেননি ৯ শিক্ষার্থীকে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় এইচএসসি (আলিম) পরীক্ষায় শতভাগ ফেল করেছে। ১৪ জন শিক্ষক থাকা সত্ত্বেও ৯ জন Read more

কলাপাড়ায় ট্রাক চাপায় আরিফুল নামের যুবক নিহত
কলাপাড়ায় ট্রাক চাপায় আরিফুল নামের যুবক নিহত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ট্রাকচাপায় আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলাসার Read more

জাকসু নির্বাচন : ১২ হলের ভোট গণনা শেষ, বাকি আরও ৯
জাকসু নির্বাচন : ১২ হলের ভোট গণনা শেষ, বাকি আরও ৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে।আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে Read more

বিএনপি নাকি জামায়াত? নির্বাচনী জোটে যাওয়া নিয়ে ভাবনায় এনসিপি
বিএনপি নাকি জামায়াত? নির্বাচনী জোটে যাওয়া নিয়ে ভাবনায় এনসিপি

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জোটকেন্দ্রিক ভোটের আলোচনা তুঙ্গে। বিশেষ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন