পঞ্চগড়ের দেবীগঞ্জে মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজন শিশুসহ দুইজন মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে আরো একজন মারা যান।বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৩টায় করতোয়া সেতুর পশ্চিম দিকে এশিয়ান হাইওয়ের পাকুড়িতলা মোড়সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হন—শ্যামলী রানী, তার বড় বোনের মেয়ে দেবীশ্রী রানী (৭) এবং বউদি ভরসা রানী।নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি দেবীগঞ্জ থেকে লক্ষীরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে ইজিবাইকটির ধাক্কা দিলে সেটি সড়কের পাশে ছিটকে পড়ে। ইজিবাইকটির চালক অক্ষত থাকলেও যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর অবস্থায় শ্যামলী রানী ও দেবীশ্রীকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। তবে শ্যামলী রানী রওনা দেওয়ার আগেই মারা যান এবং দেবীশ্রী হাসপাতালে পৌঁছেই মারা যায়।পরে গুরুতর আহত আরও তিনজন—অজয় কুমার রায়, পার্বতী রানী ও ভরসা রানীকে রংপুর মেডিকেলে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভরসা রানী মারা যান।শ্যামলী রানীর ভাই গৌতম চন্দ্র বলেন, ‘গতকাল আমার শাশুড়ি মারা যান। পার্শ্ববর্তী ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া আনন্দবাজার এলাকায় শ্বশুরবাড়ি। শাশুড়ির অন্ত্যেষ্টিক্রিয়া শেষে আজ সবাই বাড়ি ফিরছিলো।’ তিনি আরও জানান, অটোর যাত্রীদের মধ্যে ছিলেন তার বাবা, বোন, বউদি, ভাগ্নে ও ভাগ্নী। তাদের বাড়ি পামুলী ইউনিয়নের জোত ভুবনপাড়া এলাকায়। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই ঘটে এই দুর্ঘটনা।এদিকে মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যুতে শোকস্তব্ধ ভুক্তভোগী পরিবারে চলছে শোকের মাতম।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রক্রিয়া চলছে।উল্লেখ্য, ঘাতক ট্রাকটিতে মাছ বহনকারী ড্রাম ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ট্রাকটি শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। গত এক মাসে এশিয়ান হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পূর্ণ ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক তার Read more

পশ্চিম তীরে অবৈধ বসতির অনুমোদন দিল ইসরায়েল
পশ্চিম তীরে অবৈধ বসতির অনুমোদন দিল ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণে আরেকটি বড় পদক্ষেপ নিয়েছে দখলদার ইসরায়েল। পশ্চিম তীরজুড়ে ১৯টি বসতি স্থাপনকারীদের আউটপোস্টকে বৈধতা দেওয়ার Read more

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত দুই
মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত দুই

মাদারীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।শনিবার (২০ Read more

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে কিশতোয়ারের ছাতরু Read more

পাথরঘাটায় সম্প্রদায়িক উস্কানীর হয়রানি থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন
পাথরঘাটায় সম্প্রদায়িক উস্কানীর হয়রানি থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন

বরগুনার পাথরঘাটায় ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট দিয়ে বার বার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্মৃতি রানী সমদ্দার Read more

ফের বিতর্কে লাল খাঁ: এবার যুবদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ
ফের বিতর্কে লাল খাঁ: এবার যুবদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদা না দেওয়ায় ফারুক হোসেন নামে এক যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন