পটুয়াখালীর বাউফল উপজেলায় ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে সর্দি-কাশি। গত সাত দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে এক হাজারেরও বেশি রোগী জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন। এর মধ্যে শিশুদের সংখ্যা বেশি।বুধবার (১৬ জুলাই) হাসপাতালে গিয়ে দেখা গেছে, বর্হিবিভাগে রোগীর উপচেপড়া ভিড়, যার মধ্যে অধিকাংশই জ্বরে আক্রান্ত। হাসপাতাল সূত্র জানিয়েছে, দৈনিক দেড়শো এর বেশি রোগী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ভর্তি আছেন ৬৪ জন, এর মধ্যে ৩৫ জনই জ্বরে আক্রান্ত রোগী।সূত্রে জানা গেছে, আবহাওয়া পরিবর্তনের কারণে এই ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে। আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা সর্বোচ্চ ১০২-১০৪ ডিগ্রি পর্যন্ত বাড়ছে। সর্বোচ্চ সাত দিন পর্যন্ত ভুগতে হচ্ছে এসব রোগীদের। জ্বরের সঙ্গে দেখা দিচ্ছে সর্দি-কাশি। জ্বর আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় প্যারাসিটামল ও অ্যান্টিবায়োটিক-জাতীয় ওষুধ বিক্রি বেড়ে গেছে ওষুধের দোকানগুলোতে। যাদের সামর্থ্য আছে, তারা দ্রুত সুস্থ হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক-জাতীয় ওষুধ কিনে খাচ্ছেন। জ্বরে আক্রান্ত হওয়া ব্যক্তির শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। বিছানা থেকে উঠতে পর্যন্ত কষ্ট হয়। স্বাভাবিক খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়। ভাইরাস জ্বরের পরিবারের একজন আক্রান্ত হলে অন্যদের মাঝেও জ্বর ছড়িয়ে পড়ছে।উপজেলার সংবাদকর্মী এইস এম বাবলু (৪৫) বলেন, তার প্রথম শ্রেণিতে পড়ুয়া মেয়ে প্রথমে জ্বরে আক্রান্ত হলে একে এক দুই মেয়েসহ তিনি ও তার স্ত্রী জ্বরে আক্রান্ত হন। প্রায় ৭ দিন পর তারা সুস্থ হয়েছেন। মানবাধিকার কর্মী অতুল পাল (৬০) বলেন, সম্প্রতি তিনি জ্বর থেকে সেরে উঠেছেন। জ্বর থেকে পরিত্রাণ পেলেও তার শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে। বিছানা থেকে উঠতে পর্যন্ত কষ্ট হয়। মুখে রুচি কমে যাওয়ার কারণে স্বাভাবিক খাওয়া-দাওয়া নেই বললেই চলে।পল্লী চিকিৎসক পরিতোষ মিত্র বলেন, প্রতিদিন কমপক্ষে ২৫ থেকে ৩০ জন জ্বর আক্রান্ত রোগী তার কাছে চিকিৎসা সেবা নিতে আসেন। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি। যে রোগীর অবস্থা সংকটাপন্ন, তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।এদিকে বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা পরামর্শের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের মোবাইল ০১৭৩……২৬ নম্বরটি বন্ধ রয়েছে।বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, স্বাভাবিকভাবে ভাইরাস জ্বরে আক্রান্ত ব্যক্তি তিন থেকে চার দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছে। তবে সাত দিন হয়ে গেলে ওই রোগীকে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আক্রান্ত রোগীকে অ্যান্টি হিস্টামিন-জাতীয় ওষুধের পাশাপাশি প্যারাসিটামল-জাতীয় ওষুধ নিয়মমাফিক সেবনের পরামর্শ দেন। এ ছাড়াও ভিটামিন-সি জাতীয় খাবার যেমন, লেবুর সরবত, মাল্টা, জাম্বুরা ও কমলা খেলে এ সময় শরীরের জন্য খুবই উপকারী।মোবাইল নম্বর বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সিমটি নষ্ট (ব্লক) হয়ে যাওয়ার কারণে বন্ধ রয়েছে। শিগগিরই চালু করা হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
বাউফলে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় তালগাছ থেকে পড়ে মোঃ সোহান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (১২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার Read more

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা

ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটি স্টেটের প্রধান খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা
দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা

দেশের সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া Read more

শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরে ভাড়া নিয়ে বিতর্কের জেরে শিক্ষার্থী সিয়ামকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ Read more

নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার
নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোরে বেসরকারি একটি হাসপাতালের নিজ কক্ষ থেকে ডা. মো. আমিনুর ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের Read more

‘আমার একটা বেস্ট ফ্রেন্ড আমার চোখের সামনেই মারা গেছে’
‘আমার একটা বেস্ট ফ্রেন্ড আমার চোখের সামনেই মারা গেছে’

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন