আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের পরই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।রোববার (১১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।সিইসি নাসির উদ্দিন বলেন, সরকারের গেজেট প্রকাশের পরেই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জাননা তিনি।গত ৭ মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে গেলে নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর সঙ্গে যোগ দেয় বিভিন্ন সংগঠন ও দল। গত দুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দাবিতে রাজধানী এবং দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শনিবার রাতে গণদাবির পরিপ্রিক্ষিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে রাতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বছরের শেষ দিকে বড় দিনের পর তার সফরের প্রস্তুতি চলছে। ঢাকা ও Read more

পাইলট তৌকিরের প্রথম জানাজা সেনানিবাসে
পাইলট তৌকিরের প্রথম জানাজা সেনানিবাসে

উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম জানাজা আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে Read more

প্রতিদিন যে ৩ খাবার নীরবে ধ্বংস করছে আপনার লিভার
প্রতিদিন যে ৩ খাবার নীরবে ধ্বংস করছে আপনার লিভার

লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা ডিটক্সিফিকেশন, হজম এবং বিপাকের কাজ করে। তবে সাম্প্রতিক স্বাস্থ্য গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, Read more

কুমিল্লায় বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ Read more

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থ বসত ঘর
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থ বসত ঘর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নাসিক Read more

আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ
আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন