কক্সবাজারের টেকনাফের নাফ নদে শিকারির বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের কোরাল মাছ। বুধবার (২২ জুলাই) উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোহাম্মদ মোদাচ্ছের নামের স্থানীয় এক শিকারির বড়শিতে মাছটি ধরা পড়ে।শিকারি মোদাচ্ছের জানান, বুধবার ফজরের নামাজ শেষ করে প্রতিদিনের ন্যায় বড়শি নিয়ে শাহপরীর দ্বীপ জেটিতে নাফ নদীতে বড়শিটি ফেলি। একপর্যায়ে মাছটি তুলে দেখা যায় ওজন ২৫ কেজি। পরে প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা দরে সাবরাংয়ের এক মাছ ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন তিনি।তিনি আরও বলেন, ‘ গত তিন বছর ধরে এই জেটিতে বড়শি নিয়ে মাছ শিকার করছি। প্রায় সময় ছোট, বড় বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে। এসব মাছ বিক্রি করে সংসারের জীবিকা নির্বাহ করি।’জানা যায়, মাছটির ক্রেতা মোহাম্মদ ফারুক বড়শিতে ধরা ২৫ কেজির কোরাল মাছটি এক হাজার ৩০০ টাকা দিয়ে ক্রয় করেন। টেকনাফ উপজেলায় দায়িত্বরত মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীতে প্রায় সময় জেলেদের বড়শিতে ছোট, বড় কোরাল মাছ ধরা পড়ে। অনেক সময় এর চেয়ে আরও বেশি ওজনের কোরাল মাছ ধরা পড়েছে। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা জেলেরা নিয়ম মেনে চলার কারণেই নাফ নদীতে বড় আকারের কোরাল মাছসহ বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের টার্নিং পয়েন্ট যেখানে
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের টার্নিং পয়েন্ট যেখানে

এশিয়া কাপের গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচ হারলে কার্যত এখানেই শেষ হয়ে যেত বাংলাদেশের Read more

মাদারীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পর লাশ গুমের মামলা, অতঃপর গ্রেপ্তার
মাদারীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পর লাশ গুমের মামলা, অতঃপর গ্রেপ্তার

মাদারীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পর লাশ গুমের মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। মামলা দায়েরের দুইদিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের Read more

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই
হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।সোমবার Read more

সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন

বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। আজ সকালে বনানীর একটি হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি Read more

গৌরীপুরে সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সমাবেশ ও স্মারকলিপি
গৌরীপুরে সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সমাবেশ ও স্মারকলিপি

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বুধবার (১৬ এপ্রিল) ময়মনসিংহ গৌরীপুরে সাংবাদিকদের সমাবেশ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে Read more

বেনাপোল কাস্টমস কমিশনারসহ দেশের ১৭ কমিশনারকে একযোগে বদলি
বেনাপোল কাস্টমস কমিশনারসহ দেশের ১৭ কমিশনারকে একযোগে বদলি

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারসহ সারাদেশের কমিশনার পর্যায়ের ১৭ জন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন