বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাজক হোসনের সাথে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে বারিধারায় তাদের বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইশরাকের হবু স্ত্রীর ছবি প্রকাশিত হলে এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই প্রশ্ন করেন, আনুষ্ঠানিকভাবে তারা কবে বিয়ে করবেন? এবার এমন প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ ইশরাকের হবু স্ত্রী নুসরাত খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তারা কবে বিয়ে করবেন এ বিষয়টিও স্পষ্ট করেছেন। ফেসবুক পোস্টে নুসরাত লিখেছেন, ‘আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গতকাল (শুক্রবার) বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে জনাব ইশরাক হোসাইনের ইনগেজমেন্ট সম্পন্ন হয়েছে।’তিনি আরও উল্লেখ করেছেন, ‘আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ। আপনাদের সকলের সঙ্গে সেই আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি। আমাদের উভয় পরিবারের জন্য আপনাদের দোয়া কামনা করছি।’জানা গেছে, ব্যারিস্টার নুসরাত খান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার প্রাক্তন সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের জ্যেষ্ঠ কন্যা।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রবাড়ী থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার
যাত্রবাড়ী থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার

গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও সাউন্ড গ্রেনেডের একটি বড় অংশ উদ্ধার করেছে Read more

গিনেস রেকর্ডে বিশ্বের সর্বকনিষ্ঠ আম্পায়ার ১৪ বছরের রেনিয়ার
গিনেস রেকর্ডে বিশ্বের সর্বকনিষ্ঠ আম্পায়ার ১৪ বছরের রেনিয়ার

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বেলভিল এলাকার ১৪ বছর বয়সী কিশোর রেনিয়ার ভ্যান রেন্সবার্গ বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেট আম্পায়ার হিসেবে গিনেস ওয়ার্ল্ড Read more

গাংনীতে আইনশৃঙ্খলার চরম অবনতি, স্বস্তি নেই জনমনে
গাংনীতে আইনশৃঙ্খলার চরম অবনতি, স্বস্তি নেই জনমনে

মেহেরপুরের গাংনীত আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দিনদিন নানান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। এখানে ক্রমেই বাড়ছে বোমা সদৃশ বস্তু উদ্ধার, Read more

শ্রীপুরে হঠাৎ কারখানা বন্ধ, বিপাকে শ্রমিকরা
শ্রীপুরে হঠাৎ কারখানা বন্ধ, বিপাকে শ্রমিকরা

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা এলাকায় অবস্থিত খান টেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ায় চরম Read more

চাল আমদানির প্রয়োজন নাও হতে পারে: খাদ্য উপদেষ্টা
চাল আমদানির প্রয়োজন নাও হতে পারে: খাদ্য উপদেষ্টা

দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি ‘অত্যন্ত সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি Read more

মাফিয়া, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ সিস্টেমের পরিবর্তন করবো: নাহিদ
মাফিয়া, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ সিস্টেমের পরিবর্তন করবো: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বলে আমরা আবারও রাজপথে নেমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন