গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার পাঁচুয়া বাউনপাড় বিল সংলগ্ন বন্দে আলী হাজী বাড়ির পেছনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন শ্রীপুরের টেংরা টেপির বাড়ির নুর আলমের ছেলে মাহিন (১৬) এবং অপরজন বায়োজিদ (৩৫) এর ঠিকানা জানা যায়নি। কাপাসিয়া থানার এসআই জাহিদ জানান, ‘আমি মাহিন নামে একজনের মরদেহ উদ্ধার করেছি।’ প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, সকালে ৫ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে বিল এলাকায় যান। সেখানে একটি ছোট নৌকা ভাড়া করে পানিতে নামেন তারা। একপর্যায়ে হঠাৎ নৌকাটি কাত হয়ে গেলে দুইজন পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। স্থানীয়রা অনেক চেষ্টা করে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া বলেন, ‘নিহত একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’ মাহিনের বড় ভাই মামুন জানান, ‘আমি খবর পেয়ে ছুটে এসে দেখি, আমার ভাই আর নেই। তার সঙ্গেও থাকা আরেকজনও মারা গেছেন।’ কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি  উদ্ধার, আটক ৩

গুড়ার শেরপুরে মূল্যবান বিষ্ণুর কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা। এসময় মূতি পাচারকারী ৩ সদস্যকে আটক করা হয়েছে। Read more

ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?
ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?

বিশ্লেষকেদের মতে, বাংলাদেশের রাজনীতিতে ভারতবিরোধিতার বিষয়টি বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে। সম্প্রতি দুটি দৈনিক পত্রিকা অফিস, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও Read more

ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ
ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‌‘রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যারা ধর্মের নামে জান্নাতের Read more

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নদীতে ঝাঁপ দেওয়া প্রবাসীর মরদেহ উদ্ধার
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নদীতে ঝাঁপ দেওয়া প্রবাসীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেওয়া প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাখালগাছি Read more

কুয়াকাটা ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
কুয়াকাটা ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

পটুয়াখালীর মহিপুরে মুদি ব্যবসায়ী মন্নান শেখকে (৭৫) হোটেল কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান Read more

মুস্তাফিজদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মুস্তাফিজদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মুস্তাফিজুর রহমানদের লাহোর কালান্দার্স আজ রাতে মাঠে নামবে। এছাড়া ফুটবলে রয়েছে ফ্রান্সের ম্যাচ।ক্রিকেটপিএসএলহায়দরাবাদ-কোয়েটাবিকেল ৩-৩০ মি., টি স্পোর্টস, পিটিভি স্পোর্টসলাহোর-করাচিরাত ৮টা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন