বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টিকে অন্তর্বতী সরকারের সফলতা হিসেবে দেখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।শুক্রবার (০১ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি এ বার্তা জানান। পোস্টে আসিফ নজরুল লিখেন, ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ। অ্যানোদার সাকসেস অফ ইন্টেরিম গভর্নমেন্ট।হোয়াইট হাউসের ঘোষণা মতে, অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।ভারতের তুলনায় কম শুল্ক  হওয়ায় এটিকে একটি সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, এই সিদ্ধান্ত অনেকাংশেই বাংলাদেশের জন্য খুশির খবর। যুক্তরাষ্ট্রে চীনের বাজার হারানোর সম্ভাবনা তৈরি হওয়ায় প্রথমে ভারতকে সেই শূন্যস্থান পূরণে এগিয়ে যেতে দেখা যাচ্ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, আমাদের চেয়ে ভারতের ওপর বেশি শুল্ক নির্ধারণ হয়েছে—২৫ শতাংশ।এর মানে, মার্কিন ক্রেতারা বাংলাদেশকেই চীনের বিকল্প হিসেবে বিবেচনা করতে পারেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানটান উত্তেজনায় জিতল বাংলাদেশ, সিরিজে সমতা
টানটান উত্তেজনায় জিতল বাংলাদেশ, সিরিজে সমতা

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষের রোমাঞ্চে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিয়েছে টাইগাররা। এই Read more

উচ্চতর গ্রেড পাবেন ১৫ লাখ সরকারি চাকরিজীবী
উচ্চতর গ্রেড পাবেন ১৫ লাখ সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। ফলে প্রায় Read more

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ২৪ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ২৪ জেলে আটক

ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের ২৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে Read more

মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আব্দুস সালাম মিয়াকে আহ্বায়ক, মো. আজিজুর রহমান মল্লিককে Read more

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস আজ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস আজ

আজ ২৬ জুন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য, ‘দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার: ইনভেস্ট ইন প্রিভেনশন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন