গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈরের নছের মার্কেট এলাকায় মাদক, সন্ত্রাস ও দেহ ব্যবসা নির্মূলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।সোমবার (২৩ মার্চ) সকালে কোনাবাড়ী নছের মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বরাব দক্ষিণপাড়া ও আশপাশের এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বরাব দক্ষিণপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুন্দরী বেগম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে স্থানীয় যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।বক্তারা আরও বলেন, প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, একুশে ফিড মিলের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় কোরবানির হাটের জন্য প্রস্তুত ২ লাখ পশু
চুয়াডাঙ্গায় কোরবানির হাটের জন্য প্রস্তুত ২ লাখ পশু

চুয়াডাঙ্গার প্রান্তিক কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় খামারি কোরবানির বাজার টার্গেট করে পশু পালনে প্রতিযোগিতায় নামে। এ Read more

ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী নামে (২৭) এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম (২৬) নামে আরও এক Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরছেন তারেক রহমান
নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসন শেষে আগামী নভেম্বরে দেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি Read more

Gransino Casino review – méthodes de paiement, retraits rapides et sécurité
Gransino Casino review – méthodes de paiement, retraits rapides et sécurité

Gransino Casino Review : le guide pratique pour les joueurs français 1. Présentation générale de Gransino Casino Gransino est un Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন