চুয়াডাঙ্গার প্রান্তিক কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় খামারি কোরবানির বাজার টার্গেট করে পশু পালনে প্রতিযোগিতায় নামে। এ বছর জেলায় প্রায় দু’লাখ পশু প্রস্তুত রয়েছে কোরবানির জন্য। এর মধ্যে জেলার চাহিদা মিটিয়ে ৭৫ হাজার পশু বাইরের জেলায় বিক্রি করা হবে।চলতি কোরবানি মৌসুমে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রি হবে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুরের কৃষক মোতালেব হোসেন প্রতিবছর কোরবানিতে বেঁচবেন বলে একটি করে গরু যত্ন করে পালন করেন। মুনাফাও হয়। এবার গরুর দাম নিয়ে হতাশ তিনি। মোতালেব জানান, গতবার ২ লাখ টাকায় গরু বেঁচেছিলাম। লাভ হয়েছিল। কিন্তু এবার গরুর দাম কম বলছে ব্যাপারি। গতবারের চেয়ে গরুর চেহারাও ভালো। কিন্তু দাম বলছে দু’লাখ টাকার নিচে। তবে এবার মাঝারি সাইজের গরু বেঁচে মুনাফা হচ্ছে খামারিদের।জীবননগর উপজেলার শিংনগর গ্রামের খামারি লাল মিয়া বলেন, ‘আমার খামারে ১৫টি গরু ছিল। ৮টি গরু বিক্রি করেছি। মোটামুটি মুনাফা হয়েছে।’খামারি জাহিদুল বলেন, ‘নতুন খামার করেছি। ৪টি গরু কোরবানির হাটে তুলব। দেখি কী হয়।’জেলার বড় খামারি জীবননগর উপজেলার আস্থা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী অনিক বিশ্বাস বলেন, ‘কোরবানি টার্গেট করে এবার আড়াই’শ গরু পালন করেছিলাম খামারে। ২শ’ গরু ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ৫০টি বড় গরু ঢাকা ও চট্টগ্রাম খামারিদেরকে দিয়েছি। তারাও মুনাফা করেছে। কিছু বড় গরু ঢাকা গাবতলী হাটে নেব। আমাদের খামারে সর্বোচ্চ ১০-১২ লাখ টাকা দামের গরু আছে। তবে এবার বড় গরুর চাহিদা একটু কম।’চুয়াডাঙ্গায় ৮টি পশুর হাটসহ অনলাইন বাজার চালু আছে কোরবানি পশু বেচা-কেনায়। পশু বিক্রিতে দুঃশ্চিন্তা নেই বলে জানালেন চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘এবার বাইরের দেশ থেকে কোনো পশু আমদানি করবে না সরকার। সুতরাং দেশী খামারিরা পশুর উপযুক্ত দাম পাবে। এতে লাভবান হবেন তারা।’যারা আগে ভাগে কোরবানির পশু কিনছেন, তাদের জন্য পরামর্শ দিলেন পশু বিশেষজ্ঞ চুয়াডাঙ্গা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শামীমুজ্জামান। তিনি বলেন, ‘বর্তমান আবহাওয়ায় গরু গাছের ছায়ায় ঠান্ডা জায়গায় রাখতে হবে। কাঁচা ঘাস বিচালি খাওয়াতে হবে। বেশি বেশি তরল স্যালাইন খাওয়াতে হবে। নিয়মিত গোসল করাতে হবে।’জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে, গরু-মহিষ, ছাগল-ভেড়া মিলিয়ে চলতি বছর চুয়াডাঙ্গা জেলায় কোরবানি উপযোগী পশু রয়েছে ১ লাখ ৯৯ হাজার ৪শ’ ৩৬টি। এবার জেলায় চাহিদা রয়েছে ১ লাখ ২৪ হাজার ৮শ’ ৫৫টি পশু। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ৭৪ হাজার ৫শ’ ৮১টি পশু দেশের অন্যান্য জেলায় বিক্রি করা হবে। চুয়াডাঙ্গা জেলায় এ বছর পালন করা কোরবানি পশুর বাজার মূল্য দাঁড়াবে ১ হাজার কোটি টাকা। যা জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ইরান যুদ্ধ আমাদের নয়’, ট্রাম্পকে জানাল ইউরোপ
‘ইরান যুদ্ধ আমাদের নয়’, ট্রাম্পকে জানাল ইউরোপ

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ যুক্তরাষ্ট্রের প্রধান Read more

ব্যারিস্টার মওদুদের এলাকায় সাংগঠনিক দেখভালের দায়িত্বে জেলা বিএনপি
ব্যারিস্টার মওদুদের এলাকায় সাংগঠনিক দেখভালের দায়িত্বে জেলা বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের শূন্যতায় তার নির্বাচনী আসন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে Read more

রাশিয়ার উপকূলে ভূমিকম্প: ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা
রাশিয়ার উপকূলে ভূমিকম্প: ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্পের পর বিভিন্ন দেশ সুনামি Read more

জরিমানায়ও থামছে না ভূঞাপুরের মাটিখেকো সিন্ডিকেট
জরিমানায়ও থামছে না ভূঞাপুরের মাটিখেকো সিন্ডিকেট

টাঙ্গাইলের ভূঞাপুরে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অব্যাহত রয়েছে ফসলি জমি কাটার মহোৎসব। প্রশাসনের ধারাবাহিক অভিযান ও জরিমানা যেন এই অবৈধ Read more

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।শুক্রবার (১৫ আগস্ট) রাতে জেলার মধ্যনগর Read more

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন