রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী নামে (২৭) এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম (২৬) নামে আরও এক যুবক আহত হয়েছে। নিহত আলভি ধানমন্ডির ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।শুক্রবার (১৬ মে) রাত সোয়া আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের দুজনকেই গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। আহত আশরাফুলের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।নিহত শিক্ষার্থী আলভীর বাবার নাম মশিউর খান পাপ্পু এবং আহত শিক্ষার্থী আশরাফুলের বাবার নাম মোহাম্মদ মাসুদ। তারা উভয়েই হাজারীবাগের বিজিবি ৫ নং গেট এলাকায় থাকেন।নিহত শিক্ষার্থী আলভীর মামি মাহি বেগম জানান, আজ রাত সোয়া আটটার দিকে আলভী ও আশরাফুল জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে চা খাচ্ছিল আলভী ও আশরাফুল। এ সময় অজ্ঞাতনামা তিন থেকে চার জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে জাপান একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আমার ভাগিনা আলভীকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, এ ঘটনায় আলভীর বন্ধু আশরাফুল জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতের দিকে ওই দুই যুবককে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক তাদের মধ্যে আলভী নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপর আহত শিক্ষার্থী আশরাফুলের জরুরী বিভাগে চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্পূর্ণ গাজা দখলের সিদ্ধান্তের দিকে নেতানিয়াহু সরকার
সম্পূর্ণ গাজা দখলের সিদ্ধান্তের দিকে নেতানিয়াহু সরকার

দুই দশকের মধ্যে প্রথমবারের মতো পুরো গাজা ভূখন্ডে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে পারে ইসরায়েলের মন্ত্রিসভা। আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির জন্য Read more

সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ হজযাত্রী, মৃত্যু ১০
সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ হজযাত্রী, মৃত্যু ১০

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৮৩ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ১ জন Read more

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও মেদ কমাবে যে চা
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও মেদ কমাবে যে চা

কেউ ভাবেন ওজন কমাতে হবে। কেউ বা ত্বকের কথা ভাবেন। মুখের নিষ্প্রাণ ভাব সরিয়ে উজ্জ্বলতা ফেরাতে কাজ করতে পারে আপনার Read more

উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১
উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১

উখিয়ার সীমান্ত ঘুমধুমের বর্ডারে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে 'কক্সবাজার ব্যাটালিয়ন' Read more

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নেই বিল গেটস
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নেই বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই। তার মোট সম্পদ পুনঃগণনার পর সোমবার Read more

‘এই জানাজায় জনসমুদ্র শব্দটিও যেন বিশালতার কাছে হার মেনেছে’
‘এই জানাজায় জনসমুদ্র শব্দটিও যেন বিশালতার কাছে হার মেনেছে’

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হলো।এই জানাজায় জনসমুদ্র শব্দটিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন