পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ও আহ্বায়ক নাসির উদ্দিন টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিরূপ মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় পানপট্টি সেন্টার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক নাসির উদ্দিন টিপু। তিনি বলেন, গত ২০ মার্চ সন্ধ্যায় সিদ্দিকুর রহমান এক সংবাদ সম্মেলনে পানপট্টি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে নিয়ে অশালীন, মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের বক্তব্য দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সিদ্দিকুর রহমান গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন অনিয়ম ও ঘুষ বাণিজ্যে জড়িত ছিলেন বলে অভিযোগ করে তিনি বলেন, এর প্রমাণ হিসেবে সাম্প্রতিক নির্বাচনে তাদের সমর্থিত প্রার্থী জনগণের ভোট পায়নি। তিনি আরও বলেন, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে কথা বলার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সংযম বজায় রাখা উচিত।তিনি দাবি করেন, গত নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তারা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ করেছেন এবং পানপট্টি ইউনিয়নে প্রায় ৮০০ ভোটের ব্যবধানে তাকে জয়ী করতে ভূমিকা রাখেন। এ কারণে ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই সিদ্দিকুর রহমান তাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করছেন বলে তিনি অভিযোগ করেন।তিনি আরও বলেন, অতীতে নিজ অর্থায়নে পানপট্টি ইউনিয়নে বিএনপির একটি অফিস স্থাপন করেছিলেন, যা পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ভেঙে দেয়। দীর্ঘদিন ছাত্র রাজনীতি ও যুবদলের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ২০০৩ সালে বিদেশে অবস্থান করলেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১০ সালে দেশে ফিরে বিএনপির রাজনীতি করার কারণে মামলায় হয়রানির শিকার হয়েছেন এবং এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তবুও তাকে ‘বাচ্চা ছেলে’ বলে মন্তব্য করে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে, যা দুঃখজনক। এছাড়া তিনি অভিযোগ করেন, সাবেক এমপি শাহজাহান খানের নেতৃত্বে রাজনীতি করায় তাকে ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হয়নি। পানপট্টি যুবদলের কমিটিতে তাকে স্থান দেওয়া হয়নি এবং ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের সময় স্বজনপ্রীতির মাধ্যমে অগণতান্ত্রিকভাবে পদায়ন করা হয়েছে। এসব কারণে প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিরূপ মন্তব্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি এসব বক্তব্যের প্রতিকার দাবি করেন এবং তীব্র প্রতিবাদ জানান।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মিরন হাওলাদার, সদস্য মো. মোহন হাওলাদার, মো. ফারুক খালিফা ও মো. বেল্লাল হাওলাদার। বক্তারা বলেন, পানপট্টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় গঠন করা হয়েছে। এখানে সিনিয়র-জুনিয়র বিবেচনায় নয়, বরং যোগ্যতা, নেতৃত্ব ও ত্যাগের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। তবে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অবস্থান হারিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা সিদ্দিকুর রহমানকে তার বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানান এবং বিষয়টি দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।এ সময় পানপট্টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দলের ঐক্য বজায় রেখে ভবিষ্যতে সকল বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ
সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ

সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। দেশটির একটি চিকিৎসা সংস্থা দারফুরে গণহত্যার Read more

কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৫টি পদে ২৬ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন Read more

আরপিও সংশোধন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’
আরপিও সংশোধন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’

২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে ১৫৪ জন নির্বাচিত হয়েছিলেন, এই ধরনের নির্বাচন যেন না হয়। অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী Read more

তথ্য অধিকার আইন সম্পর্কে জানে না দেশের ৭৫ শতাংশ মানুষ
তথ্য অধিকার আইন সম্পর্কে জানে না দেশের ৭৫ শতাংশ মানুষ

আজ ২৮ সেপ্টেম্বর, ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ইউনেস্কো স্বীকৃত এ দিবসটির Read more

চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন
চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলাসহ দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৬০টি গ্রামে এবং জেলার আরও শতাধিক এলাকায় আজ শুক্রবার Read more

কালো টাকা সাদা করার সুযোগ অবিচার: আমির খসরু
কালো টাকা সাদা করার সুযোগ অবিচার: আমির খসরু

বিএনপি কালো টাকা সাদা করার সুযোগকে নিয়মিত কর প্রদানকারীদের প্রতি অবিচার মনে করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন