মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহানগরের রথখোলা এলাকা থেকে শুরু হওয়া র‍্যালিটি রাজবাড়ী রোড প্রদক্ষিণ করে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালি শুরুর আগে নেতাকর্মীরা মাথায় নানা রঙের ক্যাপ ও হাতে জাতীয় পতাকা নিয়ে সমবেত হন।বিজয় শুভাযাত্রায় নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম. মনজুরুল করিম রনি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। পরে তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, মাহবুবুল আলম শুক্কুর, প্রভাষক বশির উদ্দিন, হাসান আজমল ভূইয়া, সুরুজ আহমেদ, মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম টুটুল, কাউন্সিলর শফি, কাউন্সিলর তানভীর আহমেদ, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, কামাল উদ্দিন, আরিফ হাওলাদার, গাজী সালাহউদ্দিন, সাজেদুর রহমান, মাহমুদুল হাসান রাজু, আতাউর রহমান, জাহিদুল ইসলাম নিপু, মইজুদ্দিন তালুকদার, অ্যাডভোকেট নাসির উদ্দিন নাসির, ইমরান রেজা ও মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ মহানগর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুবাই থেকে ফিরে ৩ দিনেই না ফেরার দেশে বাদল মিয়া
দুবাই থেকে ফিরে ৩ দিনেই না ফেরার দেশে বাদল মিয়া

ধীর্ঘ ১৭ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবন অতিবাহিত করছিলেন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের বাসিন্দা বাদল মিয়া। Read more

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড
বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)। ‘স্ট্রেংথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম’-এর আওতায় Read more

মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

মাদারীপুরে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার Read more

নেপালে হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়ে নিল সেনাবাহিনী
নেপালে হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়ে নিল সেনাবাহিনী

নেপালে জেন জিদের ব্যাপক বিক্ষোভের জেরে হেলিকপ্টারে করে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির সেনাবাহিনী।এর আগে মঙ্গলবার মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি Read more

মোংলা-খুলনা মহাসড়কে সংঘর্ষে নিহত-২
মোংলা-খুলনা মহাসড়কে সংঘর্ষে নিহত-২

মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজের কাছে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন