বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে চান্দনা চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের শিববাড়ী মোড়ে এসে ম্যারাথন দৌড়টি শেষ হয়। এতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাতসহ মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। তরুণ সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেই সারাদেশে ম্যারাথন দৌড়, সাইকেল র‍্যালি ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।তারা আরও বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী অতীতের কিছু রাজনৈতিক ন্যারেটিভ পুনরুজ্জীবিত করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, যা সচেতন তরুণ সমাজ ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসুর ভোট গণনা আপাতত বন্ধ
জাকসুর ভোট গণনা আপাতত বন্ধ

জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। ওএমআর নাকি ম্যানুয়াল, কোন পদ্ধতিতে ভোট গণনা হবে তা নিয়ে চলছে রির্টানিং Read more

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১
রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ হামিদ উল্লাহ (২৫) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ Read more

ইলিশের দাম কি এবছর আর কমবে?
ইলিশের দাম কি এবছর আর কমবে?

সাধারণত ইলিশ মাছের দাম অন্যান্য মাছ বা খাদ্যপণ্যের চেয়ে বেশি। কিন্তু এবছর দাম যেন অনেকটা নাগালের বাইরেই চলে যাওয়ার উপক্রম। Read more

শাহজালাল বিমানবন্দরে আবার নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন
শাহজালাল বিমানবন্দরে আবার নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পুনরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। একই সঙ্গে Read more

দেশে ৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার
দেশে ৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

দেশে গত তিন মাসে বেড়েছে বিদেশি ঋণ । বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯৩ Read more

সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল
সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

সাময়িক বন্ধ থাকার পর রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই নিয়মমাফিক মেট্রোরেল চলতে দেখা গেছে। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন